দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘ভারত এফেক্ট’, নাম বদল করল লজিস্টিক সংস্থা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশের নাম ‘ইন্ডিয়া’ থেকে বদলে ‘ভারত’ রাখার তোড়জোড় শুরু করেছে মোদি সরকার। সদ্য সমাপ্ত জি-২০ সম্মেলন উপলক্ষে আয়োজিত নৈশভোজে নিজেকে ‘রিপাবলিক অফ ভারত’ এর প্রতিনিধি হিসেবে নিজেকে পরিচয় দিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এমনকি সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে রাখা দেশের নেমপ্লেটেও ‘ইন্ডিয়া’র পরিবর্তে জ্বলজ্বল করছিল ভারতের নাম। এবার দেশের নাম আনুষ্ঠানিকভাবে বদলের আগে নিজেদের সংস্থার নাম বদল করে ‘ভারত’ জুড়ে দিলেন এক লজিস্টিক সংস্থার কর্তারা।

বিখ্যাত লজিস্টিক সংস্থা ব্লু ডার্ট –এর পক্ষ থেকে সংস্থার ভারতীয় শাখার নামবদল করা হয়েছে। এতদিন সংস্থার ভারতীয় শাখা ‘ডার্ট প্লাস’ নামেই অপারেশন চালাত। ওই নাম বদলে রাখা হয়েছে, ‘ভারত ডার্ট’। অর্থা‍ৎ দেশপ্রেমের আবেগে সুড়সুড়ি দিয়ে ব্যবসা করে মুনাফা বাড়াতে আগেভাগেই সংস্থার নামের সঙ্গে ‘ভারত’ জুড়ে দেওয়া হয়েছে।

নামকরণের বিষয়ে জানাতে গিয়ে ব্লু ডার্টের ম্যানেজিং ডিরেক্টর বালফাউর ম্যানুয়েল বলেছেন, ‘দীর্ঘদিন ধরে গবেষণা চালানোর পরেই সংস্থার নাম ভারত ডার্ট রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে ভারতই গোটা বিশ্বের সঙ্গে যেমন সংযোগ স্থাপন করবে, তেমনই বিশ্বও ভারত হয়ে উঠবে। ভারতজুড়েই আমাদের ব্যবসার পরিধি আরও বাড়বে। নতুন নাম সংস্থার অংশীদার ও গ্রাহকদের কাছে আকর্ষণীয় হবে বলেই মনে করছি।’

Published by:

Share Link:

More Releted News:

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক, গ্রাহকদের টাকা সুরক্ষিত?

মুখ্যমন্ত্রীর ফোন ধরলেন না আপ ছেড়ে বিজেপিমুখী হরভজন সিংহ

লখনউয়ের গুরুকুলে ১১ বছরের ছাত্রকে পিটিয়ে হত্যা, গ্রেফতার অধ্যক্ষ ও তাঁর প্রেমিকা

হানা দিয়েছিল ইডি, রাঘব চাড্ডার সঙ্গে বিজেপিতে সামিল হলেন অশোক মিত্তালও

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

জগন্নাথ দেবের মন্দিরের প্রহরী খুন! উধাও দানবাক্সের টাকা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ