‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুরসভার অচলাবস্থা কাটাতে আজ, রবিবার তৃণমূল ভবনে বৈঠক ডেকেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেল ৪টের সময়ে কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসার কথা ছিল তাঁর। কিন্তু আচমকাই সেই বৈঠক বাতিল করে দেওয়া হল। তৃণমূলের তরফে জানানো হয়েছে, আগামিকাল সোমবার দিল্লিতে বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠক রয়েছে। তাতে যোগ দিতেই দিল্লি উড়ে যাবেন মমতা। তাই এদিনের বৈঠকে থাকতে পারবেন না তিনি। তবে বিষয়টি আদপে সেটা নয় বলেই জানাচ্ছে তৃণমূলের একাংশ। এদিন দলনেত্রীর ডাকা বৈঠকে যেতে অনিচ্ছা দেখিয়েছেন বহু তৃণমূল কাউন্সিলর। যেভাবে তৃণমূল নেতাদের রাস্তায় দেখলে সাধারণ মানুষ মারধর করছে, ডিম ছুড়ছে তাতে ভয় পেয়েছেন তাঁরা। কাউন্সিলরদের আশঙ্কা, রাস্তায় বেরোলে তাঁদের উপরও এমন হামলা হতে পারে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে যেতে চাননি সিংহভাগ দলীয় কাউন্সিলর। অগত্যা বৈঠক বাতিল করতে বাধ্য হয়েছেন মমতা।

আরও পডুন: শাড়ির স্তুপের আড়ালে লুকিয়েও শেষ রক্ষা হল না, গ্রেফতার তৃণমূল নেতা

তৃণমূল নেতৃত্বকে কাউন্সিলররা জানিয়েছেন, এই মুহূর্তে পরিস্থিতি ভাল নয়। তৃণমূল নেতাদের রাস্তায় দেখলেই চড়াও হচ্ছে আমজনতা। এমনকী এই সময়ে তৃণমূল ভবনে কোনও বৈঠক হলে হামলা চালানোর আশঙ্কা রয়েছে। ডিম ছুড়তে পারে ক্ষুব্ধ জনতা। মমতা, তৃণমূল ভবনে থাকাকালীন কোনও হামলা বা ডিম ছোড়া হলে খারাপ বার্তা যাবে। তৃণমূলের ব্যর্থতাই সেক্ষেত্রে প্রকাশ্য়ে আসবে। তাই এই বৈঠক বাতিলের জন্য তৃণমূল নেতৃত্বকে অনুরোধ করেন একাধিক কাউন্সিলর। এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। যদিও নিজেদের পিঠ বাঁচাতেই বৈঠক বাতিলের আর্জি জানিয়েছিলেন কাউন্সিলররা, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

এদিনের বৈঠক বাতিল হওয়ায় ফের অনিশ্চিত হল কলকাতা পুরসভার ভবিষ্যৎ। কে হবেন মেয়র? এই জল্পনা রইল জিইয়ে। তৃণমূল সূত্রে খবর, পরে কোনও একটি গোপন জায়গায় কাউন্সিলরদের ডেকে নতুন মেয়র নির্বাচনের জন্য স্বাক্ষর করানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখন এটাই দেখার কতজন তৃণমূল কাউন্সিলর তাতে সম্মতি দেন।

নিট আন্দোলনে ধৃত নাবালকদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, সাত রাজ্যকে নোটিস

লাল কার্ড দেখাতেই মেজাজ হারিয়ে রেফারিকে মেরে মুখের নকশা বদলে দিলেন ব্রাজিলের ফুটবলার

ধানবাদে ইডি-র মেগা অ্যাকশন! ২৫টি স্থানে একযোগে তল্লাশি

জাল মেডিক্যাল নথির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের FIR-এর আবেদন

‘সবই কি স্ক্রিপ্টেড?’ ‘ইন্ডিয়ান আইডল ১৬’-এ জয় নিয়ে বিতর্কের ঝড়, মুখ খুললেন জ্যোতির্ময়ী

নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র! প্রবল ঢেউয়ে ডুবল ১৪ মৎস্যজীবী বহনকারী ট্রলার, তারপর…

মাত্র ১ গ্লাস দুধেই কেল্লাফতে, বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু দুধের বরফি

রাজ্য মেডিক্যাল কাউন্সিলে বড় রদবদল, তিন সদস্যকে সরিয়ে নতুন মুখ আনল শুভেন্দুর সরকার

যন্তর মন্তরের অশান্তির ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে SIT গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ভিজবে দক্ষিণবঙ্গ, কলকাতাসহ ৮ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

ঘরোয়া উপকরণেই রেস্তোরাঁর স্বাদ! জেনে নিন সুস্বাদু ‘পঞ্জাবি ডাল তরকা’ তৈরির রেসিপি

ফেসবুক থেকে হঠাৎ উধাও মোদির ভিডিও! ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা

৫ ওভারে শূন্য রানে পাকিস্তানের ৫ উইকেট ধসিয়ে ইতিহাস গড়লেন ক্যারিবীয় বোলার