বিজেপি শাসিত ৫ রাজ্যে করমুক্ত ‘সবরমতী রিপোর্ট’, কৃতজ্ঞতা জানাতে শাহি দরবারে বিক্রান্ত ম্যাসি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গোধরা দাঙ্গা নিয়ে নির্মিত বিতর্কিত ছবি ‘দ্য সবরমতী রিপোর্ট’-এর দরাজ প্রশংসা করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবুও হলে দর্শক নেই। তাই গেরুয়া শিবিরের হয়ে প্রোপাগান্ডা চালানোয় অভিযুক্ত ছবিটির উপরে কর মকুব করেছে বিজেপি শাসিত একাধিক রাজ্য। পদ্ম শিবিরের এমন মহানুভবতায় আপ্লুত ‘সবরমতী রিপোর্ট’ ছবির নায়ক বিক্রান্ত ম্যাসি। শুক্রবার (২২ নভেম্বর) কৃতজ্ঞতা জানাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দরবারে হত্যে দিলেন তিনি। সঙ্গে ছিলেন ছবির অন্যতম অভিনেত্রী রিদ্ধি ডোগরা ও প্রযোজক একতা কাপুর। সূত্রের খবর, বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’-কে যেমন বিজেপি কর্মী-সমর্থকরা সুপারহিট বানিয়ে দিয়েছিলেন ‘দ্য সবরমতী রিপোর্ট’ এর ক্ষেত্রে তেমনভাবেই যাতে এগিয়ে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সেই অনুরোধও জানিয়েছেন বিক্রান্ত ম্যাসি।

এদিন ‘দ্য সবরমতী রিপোর্ট’ ছবির অভিনেতা-অভিনেত্রী এবং প্রযোজকের সঙ্গে বৈঠক করার পরেই সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে (পূর্বতন টুইটার) ছবিটির দরাজ প্রশংসা করেছেন অমিত শাহ। বিক্রান্ত ম্যাসিদের সঙ্গে দেখা করার বেশ কয়েকটি ছবি আপলোড করে তিনি লিখেছেন, ‘দ্য সবরমতি রিপোর্ট’-এর টিমের সঙ্গে দেখা করে তাদের সত্যি বলার সাহসের জন্য অভিনন্দন জানালাম। দীর্ঘদিন ধরে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য সত্যকে চাপা দিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য তুলে ধরা হয়েছিল। সেই মিথ্যার জাল ছিন্ন করেছে ছবিটি।’

উল্লেখ্য, ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি অযোধ্যায় কর সেবা শেষে বাড়ি ফিরছিলেন বেশ কয়েকশো হিন্দু পুণ্যার্থী। গুজরাতের গোধরায় ‘সবরমতী ‌এক্সপ্রেসের’ এস-৬ নম্বর কোচে অগ্নিসংযোগ করে একদল দুষ্কৃতী। আগুনে পুড়ে ছাই হয়ে যান ওই কোচে ঘুমিয়ে থাকা ৫৯ জন করসেবক। তার পরেই গুজরাতে ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর সাম্প্রদায়িক দাঙ্গা। যা গোটা বিশ্বে শোরগোল ফেলে দিয়েছিল। ওই সময়ে গুজরাতের মুখ্যমন্ত্রীর কুর্সিতে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিরোধীদের অভিযোগ, গুজরাত দাঙ্গার মূল হোতা ছিলেন বর্তমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলানো অমিত শাহ। গোধরায় ৫৯ হিন্দু পুণ্যার্থীকে আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনার উপরে ভিত্তি করেই নির্মিত হয়েছে ‘দ্য সবরমতী রিপোর্ট’। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, ছত্তিশগড় ও রাজস্থানের বিজেপি সরকার ছবিটিকে করমুক্ত হিসাবে ঘোষণা করেছে।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে