বড়সড় জয় উদ্ধব শিবিরের, হারের ভয়ে আন্ধেরি উপনির্বাচন থেকে সরে দাঁড়াল বিজেপি

পদ্ম শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রয়াত বিধায়কের প্রতি শ্রদ্ধা জানাতেই প্রার্থীপদ প্রত্যাহার করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আন্ধেরি পূর্ব বিধানসভা আসনের (Andheri East Assembly Seat) উপনির্বাচন (Bypoll)  ঘিরে বড়সড় স্বস্তি পেলেন উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। সোমবার আচমকাই প্রার্থীপদ প্রত্যাহারের ঘোষণা করেছে বিজেপি (Bjp)। পদ্ম শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রয়াত বিধায়ক রমেশ লাতকের (Ramesh Latke) প্রতি শ্রদ্ধা জানাতেই প্রার্থীপদ প্রত্যাহার করা হয়েছে। যদিও ওই দাবি মানতে নারাজ রাজনৈতিক পর্যবেক্ষকরা। তাঁদের মতে, ‘আন্ধেরি পূর্ব বিধানসভা আসনের উপনির্বাচনে হার নিশ্চিত বুঝতে পেরেই ভোটের লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন বিজেপি প্রার্থী।’ কেননা, উপনির্বাচনে হার হলে ‘গদ্দার’ তথা বিক্ষুব্ধ শিবসেনা নেতা একনাথ শিন্ডের শিবিরে ধস নামার আশঙ্কা ছিল।

গত বিধানসভা ভোটে আন্ধেরি পূর্ব আসন থেকে জয়ী হয়েছিলেন শিবসেনা নেতা রমেশ লাতকে (Ramesh Latke)। চলতি বছরের গোড়ার দিকে তিনি মারা যান। তাঁর অকালপ্রয়াণের কারণেই আন্ধেরি পূর্ব আসনে ফের ভোট নেওয়া হচ্ছে। উদ্ধব শিবিরের পক্ষ থেকে উপনির্বাচনে প্রার্থী হয়েছে প্রয়াত বিধায়কের স্ত্রী ঋতুজা লাতকে (Rutuja Latke)। যদিও তাঁকে প্রার্থী হওয়ার এবং মন্ত্রিত্বের লোভ দিয়েছিল শিন্ডে শিবির। সেই ফাঁদে পা দেননি তিনি। এর পরেই শিন্ডে শিবিরের পক্ষ থেকে অন্য খেলা শুরু হয়। বৃহন্মুম্বই পুরনিগমে কর্মরত ছিলেন ঋতুজা। তিনি যাতে ভোটে প্রার্থী হিসেবে লড়তে না পারেন তার জন্য তাঁর ইস্তফা গ্রহণ করতে চায়নি পুর কর্তৃপক্ষ। বিষয়টি বোম্বে হাইকোর্টে (Bombay High Court) গড়ায়। শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশে ঋতুজার (Rutuja Latke) ইস্তফা গ্রহণ করা হয়।

উপনির্বাচনের প্রচারে যেভাবে সাধারণ ভোটার ও শিবসৈনিকদের সমর্থন পেয়েছেন উদ্ধব শিবিরের প্রার্থী, তাতে সিঁদূরে মেঘ দেখেছিলেন বিজেপি নেতৃত্ব। উপনির্বাচনে জয় পেলে যে উদ্ধব শিবির অনেকটাই চাঙা হবে, তা বুঝতে পেরে এদিন আচমকাই রাজনৈতিক সৌজন্যের দোহাই পেড়ে প্রার্থীপদ প্রত্যাহারের কথা ঘোষণা করেন বিজেপি রাজ্য নেতৃত্ব।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন