‘তৃতীয় সন্তান নিলে মিলবে ৩০ হাজার..’, জনসংখ্যা বাড়াতে ঘোষণা চন্দ্রবাবুর

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: জনসংখ্যা বাড়াতে ফের রাজ্যবাসীর জন্য আর্থিক পুরস্কারের ঘোষণা করলেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।  তৃতীয় সন্তানের জন্ম হলে দম্পতিকে দেওয়া হবে ৩০ হাজার টাকা। চতুর্থ সন্তানের ক্ষেত্রে দেওয়া হবে ৪০ হাজার টাকা। আজ শনিবার (১৬ মে) শ্রীকাকুলাম জেলায় এক সরকারি অনুষ্ঠানে ওই ঘোষণা করেছেন তেলগু দেশম পার্টির প্রধান। কার্যত চিন সরকারের দেখানো পথেই হেঁটেছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী।

গত বছরের মার্চেই বিধানসভায় দাঁড়িয়ে নাইডু ঘোষণা করেছিলেন, ‘দ্বিতীয় সন্তানের জন্ম হলে সরকারি অনুদান হিসাবে মিলবে ২৫ হাজার টাকা।’ তাতে অবশ্য খুব একটা সাড়া মেলেনি। বর্তমানে অন্ধ্রপ্রদেশে জন্মহার ১.৫ শতাংশ। এই হার আগামী দিনে ২.১ শতাংশে তুলে আনতে চায় চন্দ্রবাবুর সরকার। অথচ একসময়ে জনসংখ্যা নিয়ন্ত্রণের পক্ষেই ছিলেন তিনি। ‘হাম দো, হামারা এক’ শ্লোগানও তুলেছিলেন। কিন্তু তাতে হিতে বিপরীত হয়েছে। হু-হু করে জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে।

গত বছর মার্চে দ্বিতীয় সন্তানের জন্য ২৫ হাজার টাকা আর্থিক অনুদানের ঘোষণা করলেও তাতে খুব একটা সাড়া পাননি। এদিন শ্রীকাকুলাম জেলার নরসন্নাপেটায় ‘স্বর্ণ অন্ধ্র-স্বচ্ছ অন্ধ্র’ অনুষ্ঠানে অন্ধ্রের মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা এক নতুন সিদ্ধান্ত নিয়েছি। আমরা তৃতীয় সন্তানের জন্মের পর ৩০ হাজার টাকা এবং চতুর্থ সন্তানের জন্মের পর ৪০ হাজার টাকা দেব। এটা ঠিক সিদ্ধান্ত তো?’ আগামী এক মাসের মধ্যেই এ বিষয়ে বিস্তারিত ঘোষণা হবে বলেও জানিয়েছেন তিনি। সেই সঙ্গে সতর্ক করে দিয়ে বলেছেন, ‘জন্মবৃদ্ধির হার ২.১ শতাংশের কম হলে তা রাজ্যের অর্থনীতির উপরে খারাপ প্রভাব ফেলবে।’

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স