আশ্রমের মধ্যে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার সন্ন্যাসী

ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: আশ্রমের মধ্যে এক নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠল সাধুর বিরুদ্ধে। অত্যাচার থেকে বাঁচতে নির্যাতিতা নাবালিকা পুলিশের দ্বারস্থ হয়েছে। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত সন্ন্যাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধর্ষণ ও যৌন হয়রানিতে অভিযুক্ত সাধুর নাম স্বামী পূর্ণানন্দ (Swami Poornananda)। বিশাখাপত্তনমে তাঁর একটি আশ্রম রয়েছে। সেই আশ্রমে ১২ জন শিশুকে রেখেছেন ওই সাধু। ১২ জনের মধ্যে ৪ জন নাবালিকা রয়েছে। অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার বিবেকানন্দ সংবাদমাধ্যমকে বলেন, মেয়েটি ২০১৬ সাল থেকে আশ্রমে রয়েছে। সে ১৩ জুন নিখোঁজ হয়। এরপর একটি নিখোঁজ মামলা দায়ের করা হয়। তদন্তে নেমে ১৫ জুন সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে পুলিশ।

উল্লেখ্য এর আগে ২০১২ সালে এক নাবালককে ধর্ষণের অভিযোগ উঠেছিল ওই সাধুর বিরুদ্ধে। তবে, ধর্ষণের অভিযোগের বিচার চলাকালীন আশ্রমে কীভাবে শিশুদের রাখার অনুমোদন ছিল বা আদৌ ছিল কিনা তা এখনও স্পষ্ট নয়। প্রসঙ্গত ৬৪ বছর বয়সী স্বামী পূর্ণানন্দ একজন অবিবাহিত সাধু, তাঁর ডাবল এমএ ডিগ্রি রয়েছে। রয়েছে আইন ও বিএড এর উপর ডিগ্রি। পুলিশ জানিয়েছে ওই সাধুর বিরুদ্ধে ধর্ষণ ছারাও একাধিক অভিযোগ রয়েছে। এমনকি তাঁর আশ্রমের জমিটির মালিকানা নিয়েও বিতর্ক রয়েছে। আশ্রমের ৯.৫ একর জমি অবৈধভাবে দখল করা হয়েছে বলে অভিযোগ।

‘নন্দীগ্রামে উপ নির্বাচনে কল্পনাতীত মার্জিনে জিতব’, হুঙ্কার মুখ্যমন্ত্রীর

মমতাপন্থী সাংসদ কীর্তি আজাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

নেপালের হড়পা বানের ২১ দিন পরেও নিখোঁজ কাঁচরাপাড়ার বাসিন্দা শর্মিষ্ঠা, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পরিবার

সঙ্কটজনক জেলবন্দি ইমরান, অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চাইলেন ৭ প্রাক্তন অধিনায়ক

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

গরম ভাতের সঙ্গে পাতে রাখুন তেল-ঝাল-মশলা ছাড়া ভাপা কই, জানুন রান্নার নিয়ম

‘আমি অবসর নিচ্ছি না’, সোশ্যাল মিডিয়ায় ভুলভাল তথ্য প্রচার নিয়ে ক্ষুব্ধ অমিতাভ বচ্চন

স্ত্রীকে খুশি করতে পার্কিং থেকে গাড়ি চুরি করল যুবক ,তার পর যা ঘটল…

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

বাবরি মসজিদে বিজেপির পতাকা লাগিয়ে অশান্তির ছক! ভাইরাল হুমায়ুনের অডিও

মহিলা বলে গ্রেফতার! আফগানিস্তানে গিয়ে চরম বিপদে জনপ্রিয় ভ্লগার

মর্মান্তিক! রেফ্রিজারেটর বিস্ফোরণে প্রাণ গেল একই পরিবারের ৪ সদস্যের