Andhra Pradesh: অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবুর রোড শোয়ে পদপিষ্টের ঘটনায় হত আট

ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদি

Share:

নিজস্ব প্রতিনিধি, কান্দুকুর টাউন (অন্ধ্রপ্রদেশ): অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডুর রোড শোয়ে বিপত্তি। পায়ের তলায় চাপা পড়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে আটজন। দুর্ঘটনায় আহত আট। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রধানমন্ত্রীর তরফ থেকে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করার পাশাপাশি এককালীন আর্থিক ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে। চন্দ্রবাবু নাইডুর দলের তরফ থেকেও আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। দল দিচ্ছে এককালীন ১০ লক্ষ টাকা। অন্যদিকে, প্রধানমন্ত্রীর তরফ থেকে হত পরিবারপিছু এককালীন দুই লক্ষ টাকা ও আহত পরিবারপিছু এককালীন ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মৃতদের মধ্যে দুইজন মহিলা।

প্রধানমন্ত্রী মোদি এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। নিজের টুইটার হ্যান্ডেলে টুইট করে মোদি লিখেছেন, নেলোরে একটি জনসভায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনায় যারা আহত হয়েছেন, তাদের পরিবারের প্রতি রইল সমবেদনা। দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দুর্ঘটনায় হতদের পরিবার পিছু এককালীন দুই লক্ষ টাকা এবং আহত পরিবারপিছু এককালীন ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করছি। দুর্ঘটনায় যারা আহত হয়েছেন, তাদের দ্রুত আরোগ্য কামনা করি।

দুর্ঘটনার পরে পরে চন্দ্রবাবু নাইডু তাঁর কর্মসূচি বাতিল করেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের দেখতে হাসপাতালে যান চন্দ্রবাবু নাইডু। কথা বলেন আহতদের পরিবারের সঙ্গে। কথা বলেন হাসপাতালের চিকিৎসকদের সঙ্গেও। এই ঘটনায় হতাহতদের পরিবারে শোকের ছায়া। হতদের দেহ শনাক্ত করে সংশ্লিষ্টের পরিবারের হাতে তুলে দেওয়া হবে। 

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩