দিল্লির জাহাঙ্গীরপুরীতে শুরু বুলডোজার অভিযান

মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দাঙ্গা, হিংসায় তপ্ত দিল্লির জাহাঙ্গীরপুরীতে বুধবার অবৈধ নির্মাণ ভাঙতে শুরু হল বুলডোজার অভিযান। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযান চালাবে একযোগে পূর্ত দফতর, স্বাস্থ্য-নিকাশি দফতর এবং অন্যান্য দফতর।

দিল্লি প্রশাসনের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশ কড়া পদক্ষেপ করতে বাধ্য হবে। বুলডোজার অভিযান চালাবে উত্তর দিল্লি পুরনিগম। অভিযান নির্বিঘ্নে সম্পন্ন করতে উত্তর দিল্লি পুরনিগমের তরফ থেকে পুলিশকে চিঠি দিয়ে সাহায্যের আর্জি করা হয়েছে। চিঠি লিখেছেন খোদ কমিশনার।

পুলিশকে পাঠানো চিঠিতে কমিশনার জানিয়েছেন, ‘আপনাকে (পুলিশকে) অনুরোধ করা হচ্ছে, কমপক্ষে চারশো পুলিশকর্মী (মহিলা পুলিশকর্মী-সহ) এবং অতিরিক্ত বাহিনী দিয়ে বেআইনি নির্মাণ ভাঙতে সাহায্য করুন। আজ সকালে দাঙ্গা বিধ্বস্ত জাহাঙ্গীর পুরীর সব অবৈধ নির্মাণ ভাঙার পরিকল্পনা নেওয়া হয়েছে। চলবে আগামী তিনদিন। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে বিশাল পুলিশবাহিনী (প্রয়োজনে সশস্ত্র বাহিনী) মোতায়েন করা হোক।’

উল্লেখ করা যেতে পারে, গত শনিবার দিল্লির এই জাহাঙ্গীরপুরীতে হনুমান জয়ন্তী উপলক্ষে আয়োজিত এক শোভাযাত্রাকে কেন্দ্র করে পরিস্থিতি রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে। ঝামেলার সূত্রপাত নমাজের সময় লাউডস্পিকার বাজানোকে কেন্দ্র করে। উভয় সম্প্রদায়ের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। শুরু হয় লুঠপাঠ, যথেচ্ছ ভাঙুচর। আচমকাই ওই সংঘর্ষের মাঝে গুলিও চলে। ঘটনায় অভিযুক্ত পাঁচজনের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন জাহাঙ্গীরপুরী দাঙ্গায় অভিযুক্ত পাঁচজনের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?