ভারতেই রয়েছে ‘আপেল নগরী’, কোথায় জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি, হিমাচল প্রদেশ: ভারতের পাহাড়ি শহরগুলির মধ্যে অনেক অজানা, নিরিবিলি জনপদ ছড়িয়ে রয়েছে। যার নিজস্ব ইতিহাস ও বৈশিষ্ট্য রয়েছে। তেমনই একটি ছোট্ট শহর কোটগড়, যা অবস্থিত  সিমলার কাছে। চারপাশে সবুজ বন, পাহাড়ি হাওয়া এবং বিস্তীর্ণ আপেলের বাগানে ঘেরা।  এখানে মানুষের জীবনযাত্রা অত্যন্ত শান্ত ও ধীরগতির। পর্যটকদের ভিড় থেকে দূরে, এই শহর তার সরলতা ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশেষভাবে আকর্ষণীয়।

তবে শুধু সৌন্দর্য নয়, ভারতের আপেল চাষের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই শহর। তাই কোটগড়কে বলা হয় ‘অ্যাপেল সিটি অফ ইন্ডিয়া’। বিংশ শতব্দীর শুরুতে আমেরিকান মিশনারি সামুয়েল ইভেন স্টোকস এখানেই প্রথম বাণিজ্যিকভাবে সফল আপেল চাষ শুরু করেন।পরবর্তীকালে এই চাষ ছড়িয়ে পড়ে আশপাশের অঞ্চলে। যা হিমাচল প্রদেশেকে ভারতের অন্যতম প্রধান আপেল উৎপাদনকারী রাজ্যে পরিণত করে।

পর্যটকদের জন্যও কোটগড় এক অনন্য অভিজ্ঞতার জায়গা। আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত আপেল তোলার মরশুমে বাগান ভ্রমণ এক বিশেষ আকর্ষণ। এছাড়া কাছেই রয়েছে শান্ত ও সুন্দর টানি যুবার লেক। যা পিকনিক বা ফটোগ্রাফির জন্য আদর্শ। ঐতিহাসিক গুরুত্বের জন্য পরিচিত থানেদার গ্রামও পর্যটকদের ভীষণভাবে টানে। যেখানে প্রথম আপেলের চারা রোপণ করা হয়েছিল।

এছাড়াও স্থানীয় মন্দির পরিদর্শন এবং হোমস্টেতে থেকে হিমাচলি জীবনযাত্রার অভিজ্ঞতা নেওয়ার সুযোগ রয়েছে এখানে। মার্চ থেকে জুন পর্যন্ত বসন্ত-গ্রীষ্মের সময় আবহাওয়া মনোরম থাকে। আর সেপ্টেম্বর-অক্টোবরের শরৎকালে আপেল তোলার উৎসব, তখন শহরকে আরও প্রাণবন্ত করে তোলে। শীতকালে তুষারপাত এই অঞ্চলকে আরও মোহনীয় করে তুললেও যাতায়াতে কিছুটা অসুবিধা হতে পারে। যোগাযোগের দিক থেকেও সুবিধাজনক এই পাহাড়ি শহর। নিকটতম বিমানবন্দর শিমলা, আর রেলপথে শিমলা পর্যন্ত পৌঁছে সড়কপথে সহজেই যাওয়া যায় কোটগড়।ছোট্ট শহর হলেও ভারতের আপেল চাষের ইতিহাসে কোটগড়-এর অবদান অসামান্য।

সুখের ঘুমেই কমছে আয়ু? অতিরিক্ত ঘুম ডেকে আনছে অকালমৃত্যুর ঝুঁকি

‘এসআইআরের সিদ্ধান্ত জ্ঞানেশের একার নয়’, সুপ্রিম কোর্টকে জানাল নির্বাচন কমিশন

পড়শির থেকে ৪ জিনিস ধার করেন? সংসারে কোন অমঙ্গল ডেকে আনছেন জানেন…

ধর্মীয় অবমাননার মিথ্যা অভিযোগে এবার বাংলাদেশে গ্রেফতার হিন্দু পুলিশ কর্মী

দুঃসংবাদ ৪ রাশির জাতকদের, বুধের অস্তের কারণে নেমে আসছে অর্থ সঙ্কট

রাহুর নক্ষত্রে সূর্যের গোচর, ধনতেরাস পর্যন্ত সুসময় ৫ রাশির জাতকদের

আট বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুনের পর নদীতে ছুড়ে ফেলল বাবা, কারণ শুনলে চমকে যাবেন

ডেঙ্গু নিয়ে আগামী তিন সপ্তাহ সাবধান থাকতে পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

সোশ্যাল মিডিয়ায় ২১ লক্ষের বেশি ফলোয়ার, গ্রামপ্রধান পদে লড়ে মাত্র ৩৩টি ভোট পেলেন নেটপ্রভাবী

ডিলিমিটেশন বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের, কলকাতা পুরসভায় আদৌ ভোট হবে?

লাইসেন্সের বিনিময়ে স্কুলের কাছ থেকে ১০০ কোটি ঘুষ! গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী

পুরভোট নিয়ে রণকৌশল সাজাতে বৃহস্পতিতে বৈঠকে বসছেন শুভেন্দু, উপস্থিত থাকবেন শমীক-সুকান্ত

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী

আচমকা কেন গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার হুঁশিয়ারি দিলেন কৌস্তভ বাগচি!