শীঘ্রই ভারতে চালু হতে চলেছে অ্যাপলের পেমেন্ট ফিচার ‘অ্যাপল পে’

‘অ্যাপল পে’র গ্রাহকরা কিউআর কোড স্ক্যান করতে এবং তৃতীয় পক্ষের অ্যাপ ব্যবহার না করে ইউপিআই লেনদেন করতে পারবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনলাইনে টাকা লেনদেনে ভারতের বাজার কাঁপাচ্ছে ফোন পে, গুগল পে, পেটিএম, অ্যামাজন পে। এবার অর্থ লেনদেনের বাজারে নামতে চলেছে অ্যাপল। ভারতের বাজারে এই সংস্থা শীঘ্রই লঞ্চ করতে চলেছে ‘অ্যাপল পে’।

উল্লেখ্য বিশ্বের নামী সংস্থা অ্যাপল দীর্ঘ দিন ধরে ভারতে অ্যাপল পে নামে তাদের পেমেন্ট ফিচার চালু করার অপেক্ষায় রয়েছে। জিএসএম এরিনার তথ্য অনুযায়ী, অ্যাপল স্থানীয় নিয়ন্ত্রক সংস্থাগুলির সঙ্গে আলোচনা করতে চাইছে। বিশেষ করে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিশেষ শাখা এনপিসিআই’ এর সঙ্গে।

সংবাদ সংস্থা এএনআই-এর মতে, টিম কুক অ্যাপল পে-এর একটি স্থানীয় সংস্করণ নিয়ে আলোচনা করতে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেছেন। ‘অ্যাপল পে’র গ্রাহকরা কিউআর কোড স্ক্যান করতে এবং তৃতীয় পক্ষের অ্যাপ ব্যবহার না করে ইউপিআই লেনদেন করতে পারবেন। পাশাপাশি ব্যবহারকারীদের ফেস আইডি’র বৈশিষ্ট্য ব্যবহার করে ইউপিআই লেনদেন করার সুবিধা দিতে চায় অ্যাপল। যদিও ভারতীয় ব্যাঙ্কগুলির সঙ্গে আলোচনা করেনি এখনও সংস্থাটি। উল্লেখ্য গত মার্চ মাসে অ্যাপল চালু করেছিল ‘অ্যাপল পে লেটার’। এর সাহায্যে কোনও পণ্য কিনে পরে অর্থ দেওয়া যায়। যদিও এই সুবিধা কেবল আমেরিকার মানুষের জন্য চালু করেছিল সংস্থাটি।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা