অ্যাপলের শোরুমের ভাড়া হিসেবে মুকেশ আম্বানি মাসে কত পাচ্ছেন জানেন?

মঙ্গলবারই বান্দ্রা কুরলা কমপ্লেক্সে রিলায়েন্স মলে অ্যাপলের রিটেল স্টোরের উদ্বোধন হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বাণিজ্যনগরী মুম্বইতে মঙ্গলবারই দেশে আই ফোন নির্মাতা অ্যাপলের প্রথম শোরুম চালু হয়েছে। বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে মুকেশ আম্বানির মালিকানাধীন রিলায়েন্স জিও ড্রাইভ মলে ওই শোরুম খোলা হয়েছে। অ্যাপলের সিইও টিম কুক প্রথম শোরুমের উদ্বোধনও করেছেন। ওই শোরুমের জন্য অ্যাপলকে রিলায়েন্স কর্ণধারকে মাসে কত টাকা ভাড়া গুনতে হচ্ছে জানেন কী?

সূত্রের খবর, বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের রিলায়েন্স জিও ড্রাইভ মলে ২০ হাজার ৮০০ বর্গফুট জায়গা জুড়ে খোলা হয়েছে অ্যাপলের শোরুম। ওই শোরুমের জন্য রিলায়েন্সের সঙ্গে অ্যাপল ইন্ডিয়ার ১৩২ মাস বা ১১ বছরের চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী, প্রথম তিন বছর প্রতি মাসে ৪২ লক্ষ টাকা করে ভাড়া গুনবে অ্যাপল। তিন বছর বাদে ভাড়া বাড়বে ১৫ শতাংশ। প্রতি তিন বছর অন্তর ১৫ শতাংশ হারে ভাড়া বাড়বে। এছাড়া প্রথম তিন বছর কর বাবদ ২ শতাংশ এবং তিন বছর বাদে আড়াই শতাংশ বাড়তি অর্থ দিতে হবে।

মুম্বই যেহেতু কসমোপলিটান টাউন বা বহু ভাষাভাষীর শহর হিসেবে পরিচিত, তাই কর্মী নিয়োগের ক্ষেত্রে ওই বিষয়টি মাথায় রেখেছেন অ্যাপল ইন্ডিয়ার আধিকারিকরা। শোরুমে যে ১০০ কর্মীকে নিয়োগ করা হয়েছে তাঁরা ২০টি ভাষায় কথা বলতে পারদর্শী। ঘরে বসেই অ্যাপলের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে পছন্দের ফোন বুক করতে পারবেন গ্রাহকরা। পরে রিটেল স্টোরে গিয়ে ওই ফোন সংগ্রহ করতে পারবেন তাঁরা।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান