ফের কী ফিরছে হাজার টাকার নোট, কী বললেন রিজার্ভ ব্যাঙ্ক গভর্নর?

২০১৬ সালের ৮ নভেম্বর নোটবন্দির সময়ে বাতিল হয়েছিল ১,০০০ টাকার নোট।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আগামিকাল মঙ্গলবার থেকে দেশে শুরু হচ্ছে ২,০০০ টাকার নোট বদলানোর প্রক্রিয়া। প্রশ্ন উঠেছে, তবে কী ২,০০০ টাকার নোট অচল হওয়ার পরে কী ফের বাজারে ফিরবে ১,০০০ টাকার নোট। সোমবার সাংবাদিক সম্মেলনে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, ‘১,০০০ টাকার নোট বাজারে ফেরানো হচ্ছে বলে যে চর্চা শুরু হয়েছে, তা সবটাই অনুমান ভিত্তিক। আপাতত তেমন কোনও পরিকল্পনা নেই।’

২০১৬ সালের ৮ নভেম্বর রাতে আচমকাই জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে, দেশের বাজারে চালু ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাধারণ মানুষের কাছে জমা থাকা ৫০০ ও ১,০০০ টাকার নোট বদলে সম পরিমাণ টাকা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু ওই সিদ্ধান্তে আম জনতাকে চরম দুর্ভোগের মুখে পড়তে হয়েছিল। ব্যাঙ্কের লাইনে দাঁড়াতে গিয়ে প্রাণ হারাতে হয়েছিল অসংখ্য মানুষকে। নোটবন্দির ক্ষেত্রে প্রধানমন্ত্রী যে যুক্তি দেখিয়েছিলেন, তা বিন্দুমাত্র পূরণ হয়নি। না কালোবাজারি বন্ধ হয়েছে, না জঙ্গি উপদ্রব।

সাড়ে ছয় বছর বাদে ফের একবার ‘নোটবন্দির’ পথে হেঁটেছে রিজার্ভ ব্যাঙ্ক। ২,০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার কথা ঘোষণা করেছে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নোট বদল করা যাবে বলে রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিন সাংবাদিক সম্মেলনে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর জানান, ‘২,০০০ টাকার নোট বদল নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।’

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে মানসিক চাপ বাড়বে, অযথা বিতর্কে জড়াবেন না, ক্ষতি হতে পারে…

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

মাদক সেবনে বাধা দেওয়ায় বাংলাদেশের রংপুরে হিন্দু পরিবারকে খুন

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে