পোষ্য সারমেয় নিয়ে লিফটে ওঠায় বচসা-হাতাহাতি, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পোষ্য কুকুর নিয়ে অনেকসময় বিপদে পড়েন মালিকরা। রাস্তায় বেরোলে বা লিফটে বা গাড়িতে কুকুর নিয়ে উঠতে গেলে সমস্যায় পড়তে হয়। এবার উত্তরপ্রদেশের নয়ডায় কুকুর নিয়ে লিফটে ওঠায় বিরোধ। সেই বিবাদ গিয়ে  পৌঁছল হাতাহাতিতে। এমনকি জল গড়িয়েছে থানা পর্যন্তও। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিও অবাক করেছে সকলকে।  

লিফটে কুকুর নিয়ে ওঠায় সোমবার নয়ডার একটি অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের মধ্যে বিরোধ বাধে। সেক্টর ১০৮-এর পার্ক লরিয়েট সোসাইটিতে এক মহিলাকে কুকুর নিয়ে লিফটে উঠতে বাধা দেন এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। বচসা বাধে। দুজনেই ফোন বের করে ভিডিও করতে শুরু করেন। মহিলা ওই ব্যক্তির ফোন ছিনিয়ে নিতে গেলে তাঁদের মধ্যে হাতাহাতি বেধে যায়। উভয়েই উভয়কে মারধর করতে থাকে।

এরপরেই মহিলার স্বামী ঘটনাস্থলে পৌঁছলে তাঁর সঙ্গেও বচসা বেধে যায়। শেষ অবধি অ্যাপার্টমেন্টের সিকিউরিটি গার্ডরা তাঁদের ছাড়ায়।  ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ। উভয় পক্ষই পুলিশকে লিখিত চুক্তি দিয়েছে। তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার অনুরোধ জানিয়েছে। তবে এই ঘটনায় তদন্ত চলছে।

উল্লেখ্য, বর্তমানে কুকুরগুলিকে লিফটে নিয়ে ওঠা নিয়ে প্রায়শই সংঘর্ষ বাধছে। দাঁড়িয়েছে। নয়ডার বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট লিফটে কুকুর নিয়ে ওঠায় নিষেধাজ্ঞা রয়েছে। তবে পোষা প্রাণীর মালিকরা যুক্তি দেন, যে এই ধরনের নির্দেশাবলী আইনত প্রয়োগযোগ্য নয়। অ্যাপার্টমেন্ট সংস্থাগুলির দাবি,  লিফটগুলিতে অনেকসময় কুকুরের আক্রমণের ঘটনা ঘটেছে।  তাই এই পদক্ষেপ। গত বছর একজন কুকুরের মালিককে ১০ হাজার টাকা জরিমান করা হয়। তাঁর পোষা কুকুর এক শিশুকে কামড়ে দেয়। এরপরেই জরিমানা করে নয়ডা প্রশাসন।  

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

ঋতব্রতকে বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে এবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক সুজিত গুহ, কী হয়েছে তাঁর?

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন দেব, ক্ষোভ উগড়ে দিলেন ‘মা’ সিরিয়াল খ্যাত তিথিও

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

ভয় দেখিয়ে টাকা আদায়, হুমকি এবং জমি দখলের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রামের কাউন্সিলর

স্বরূপ বিশ্বাসকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত