‘অপারেশন সিঁদুর কেবল একটি ট্রেলার’, দিল্লিতে বিস্ফোরণের পর পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি সেনাপ্রধানের

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের মাটি যতবার জঙ্গি হামলায় লাল হয়েছে ততবারই পাকিস্তানের যোগ মিলেছে। সম্প্রতি দিল্লির বুকে ঘটে গিয়েছে ভয়াবহ বিস্ফোরণ। তাতেই ১৩ জনের প্রাণহানি হয়েছে। এর পিছনেও মিলেছে পাকিস্তানের জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদের যুক্ত থাকার সম্ভাবনা। এই সন্ত্রাসবাদ নিয়ে সোমবার ফের একবার পাকিস্তানকে সতর্ক করলেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী । অপারেশন সিঁদুরের কথা মনে করিয়ে দিলেন স্পষ্ট বার্তা। হুঁশিয়ার সুরে পাকিস্তানের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেছেন, অপারেশন সিঁদুরে কেবল একটি “ট্রেলার”।

সোমবার চাণক্য প্রতিরক্ষা সংলাপে বক্তৃতা দিতে গিয়ে পাকিস্তানের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন, “অপারেশন সিঁদুর কেবল একটি ট্রেলার ছিল যা ৮৮ ঘন্টার মধ্যে শেষ হয়ে গিয়েছে। ভবিষ্যতে যেকোনো পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত। পাকিস্তান যদি সুযোগ দেয়, তাহলে আমরা তাকে শিখিয়ে দেব কিভাবে প্রতিবেশী দেশের সঙ্গে দায়িত্বশীল আচরণ করতে হয়।” সন্ত্রাস এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না, এই কথা পুনর্ব্যক্ত করে জেনারেল দ্বিবেদী বলেন, পাকিস্তান রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদকে সমর্থন করে চলেছে। সেনাপ্রধান বলেছেন, “রাজনৈতিক ইচ্ছাশক্তি, সামরিক শক্তির উপর আস্থা এবং প্রয়োজনীয় সামরিক সক্ষমতা থাকলে প্রতিরোধ কাজ করে। বর্তমানে, আমাদের কাছে তিনটিই আছে।” বলেছেন, “যখনই কোনও অভিযান ঘটে তখন আমরা তা থেকে শিখি, এবারও আমরা কিছু শিখেছি। আমরা যা শিখেছি তার মধ্যে একটি হল যে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের কাছে খুব কম সময় থাকে এবং প্রতিটি স্তরে সময়মতো সিদ্ধান্ত নেওয়া হয়।”

এদিন ৩৭০ ধারার পূর্ববর্তী সময়ে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি তুলে ধরে জেনারেল দ্বিবেদী বলেন, ৫ ডিসেম্বর, ২০১৯ থেকে উপত্যকায় সন্ত্রাসবাদ তীব্রভাবে হ্রাস পেয়েছে। বলেছেন, “৩৭০ ধারা বাতিলের পর ৫ আগস্ট, ২০১৯ থেকে অনেক ইতিবাচক পরিবর্তন এসেছে। আগে, স্বাধীনতা দিবসে, শিশুরা জিজ্ঞাসা করত যে তাদের কোন পতাকা আঁকা উচিত। সেই বিভ্রান্তি আর নেই। উপত্যকায় সন্ত্রাসবাদ তীব্রভাবে হ্রাস পেয়েছে, নিয়োগ কমে  গিয়েছে।”

৭ মে পহেলগাওতে ভয়াবহ জঙ্গি হামলার জবাবে অপারেশন সিঁদুর শুরু হয় করে ভারতীয় সেনা। এই হামলায় এক কাশ্মিরি ও ২৫ জন পর্যটকের মৃত্যু হয়। ধর্ম জেনে খুন করা হয়েছিল পর্যটকদের। তারই বদলা নিতে অপারেশন সিঁদুর পরিচালনা করা হয়। পাকিস্তানের ভিতরে প্রবেশ করে ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে আসে ভারতীয় সেনারা। এই অভিযানে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের (POK) সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। ১০ মে পাকিস্তান যুদ্ধবিরতির আবেদন করলে থামে সংঘর্ষ।

গা ঢাকা দিয়ে হল না শেষরক্ষা, চেন্নাই থেকে গ্রেফতার খুনে অভিযুক্ত তৃণমূলের উপ-প্রধান

ফের উত্তপ্ত হরমুজে! বাণিজ্যিক জাহাজের ধাক্কায় নিহত ১, আহত একাধিক

নেপাল বিপর্যয়ের ১৭ দিন পার, চিনে অক্ষত রয়েছে স্ত্রী শর্মিষ্ঠা, বিশ্বাস মুকুল পুত্র শুভ্রাংশুর

খারাপ আবহাওয়ার কবলে পড়ে ডুবল জাহাজ, সলিল সমাধি ১, নিখোঁজ বহু

লুকিয়ে প্রেমিকার বাড়িতে হাজির প্রেমিক! হাতেনাতে ধরল গ্রামবাসীরা, তার পর…

সাতসকালে শক্তিনগর জেলা হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার বৃদ্ধের ঝুলন্ত দেহ

প্রতীক ইস্যু, আরও নথি চেয়ে কালীঘাট তৃণমূলকে ফের তলব নির্বাচন কমিশনের

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

বৈভবকে আটকাতে বিশেষ পরিকল্পনা আফগানিস্তানের! সিরিজ শুরুর আগেই বড় বার্তা ইব্রাহিমের

বিক্রি হল নিউইয়র্কে থাকা ট্রাম্পের শৈশবের বাড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে

ক্লান্ত জিনপিং, দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদির সঙ্গে ডিনার এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট