কেরলে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত সেনা জওয়ান, পিঠে লিখে দেওয়া হল নিষিদ্ধ সংগঠনের নাম

Share:

নিজস্ব প্রতিনিধি, তিরুঅনন্তপুরম: অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের হাতে আক্রমণের শিকার হতে হল ভারতীয় সেনার এক জওয়ানকে। শুধু তাই নয়, মারধরের পরে হাত-পা বেঁধে ওই জওয়ানের পিঠে সবুজ রং দিয়ে লিখে দেওয়া হয়েছে পিএফআই (পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া)। ঘটনাটি ঘটেছে কেরলের কোল্লাম জেলার কাডাক্কালে। ইতিমধ্যেই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত সেনা জওয়ান। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এ বিষয়ে মুখ খুলতে চাননি পুলিশ আধিকারিকরা।

কোল্লামের কাডাক্কাল জেলায় আক্রান্ত সেনা জওয়ানের নাম শাইন কুমার। সোমবার তিনি অভিযোগ করেছেন, ‘রবিবার রাতে তাঁর বাড়ির পাশে একটি রাবার জঙ্গলে আচমকাই তার উপরে চড়াও হয় ছয় দুষ্কৃতী। প্রথমে মারধর করার পরে হাত বেঁধে জামা খুলে পিঠে পিএফআই লিখে দেয়। তার সঙ্গে নিষিদ্ধ সংগঠন পপুলার ফ্রন্টের কোনও যোগদূত্র নেই বলে দাবি করেছেন আক্রান্ত সেনা জওয়ান।

ক্ষুব্ধ কণ্ঠে সাংবাদিকদের তিনি বলেন, ‘দেশের সীমান্ত রক্ষায় জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত লড়াই করছি। জঙ্গিদের গুলিতে বহু সহকর্মীকে শহিদ হতে দেখেছি। জঙ্গিদের নিকেশ করাকেই জীবনের ব্রত করেছি। অথচ  জঙ্গি সংগঠনের নাম লিখে দেওয়া হল পিঠে। এর চেয়ে লজ্জার কিছু হতে পারে না।’  

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩