বিয়ের জন্য চাপ দেওয়ায় নাবালিকা বান্ধবীকে খুন, গ্রেফতার সেনা সদস্য

Share:

নিজস্ব প্রতিনিধি: সেনা যার দেশ রক্ষা করার কথা সে নাকি খুনের অভিযোগে অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, সোমবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এক সেনাকে তার ১৭ বছরের বান্ধবীকে খুনের অভিযোগে গ্রেফতারর করা হয়েছে। অভিযুক্ত সেনার অন্য মহিলার সঙ্গে বিয়ে ঠিক হওয়া সত্বেও নাবালিকা তাঁকে বিয়ের জন্য চাপ দেওয়ার পরেই চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে ১০ নভেম্বর। সেনা জওয়ানকে দীপক নামে চিহ্নিত করা হয়েছে। জানা গিয়েছে, অভিযুক্ত কিশোরীকে ডেকে তার মোটরসাইকেলে করে একটি বাগানে নিয়ে যায়। ডিসিপি (গঙ্গা নগর) কুলদীপ গুণওয়াত জানিয়েছেন, সেনা জওয়ান বাগানে গিয়ে গিয়ে ছুরি দিয়ে তার গলা কেটে মৃতদেহ সেখানেই পুঁতে দেয়। পাঁচ দিন পর, ১৫ নভেম্বর বাগানে নাবালিকার মৃতদেহ পাওয়া যায়। তদন্ত চলাকালীন পুলিশ জানতে পারে যে ১০ নভেম্বর ক্যান্টনমেন্ট এলাকা থেকে কিশোরটিকে অপহরণ করা হয়েছিল। ময়নাতদন্তের পর, অপহরণের মামলাটি সংশোধন করে খুনের অভিযোগ যুক্ত করা হয়।

পুলিশ ঘটনাস্থলে একটি ব্যাগ খুঁজে পায় যাতে নাম এবং ফোন নম্বর লেখা একটি বই ছিল, যা সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজে পেতে দলকে সাহায্য করেছিল। অবশেষে, সোমবার পুলিশ দীপককে গ্রেফতার করে। অভিযুক্ত মৃত নাবালিকাকে মোটরসাইকেলে করে বাগানে নিয়ে যাওয়ার সময়ের ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। গ্রেফতারের পর পুলিশ জিজ্ঞাসাবাদের সময় দীপক স্বীকার করেছেন যে ইনস্টাগ্রামে তাঁদের যোগাযোগ হয়েছিল এবং তাঁরা সম্পর্কে ছিলেন। সেনা সদস্য আরও বলেন যে মেয়েটি সেনাবাহিনীতে কর্মরত কাউকে বিয়ে করতে চেয়েছিল এবং এভাবেই তাদের সম্পর্কের সূত্রপাত হয়েছিল। পুলিশ জানিয়েছে, ৩০ নভেম্বর অন্য এক মহিলাকে বিয়ে করার কথা থাকলেও, কিশোরী দীপককে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিল বলে অভিযোগ উঠেছে।

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার