নৌ আধিকারিকদের বাইক চুরি করে ফেরার, অবশেষে গ্রেফতার সেনাকর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি: এক ভারতীয় সেনার বিরুদ্ধে উঠেছে বাইক চুরির অভিযোগ। ৩১ বছর বয়সী ওই সেনাকর্মীকে দক্ষিণ মুম্বইয়ের কাফ প্যারেডে ভারতীয় নৌবাহিনীর আবাসিক এলাকা থেকে মোটরসাইকেল চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনা বেশ অবাক করার মতো। ভারতীয় সেনাদের শ্রদ্ধা করে গোটা দেশ। সেনাবাহিনীতে কর্মরত সেনাকর্মীর বিরুদ্ধে চুরির অভিযোগ, ঠিক যেন মেনে নেওয়া যায় না। স্বভাবতই নৌবাহিনীর ঊর্ধ্বতন আধিকারিকদের আবাসস্থলের নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। ভারতীয় নৌসেনা যেখানে থাকেন সেখানে সকলে ঢুকতে পারেন না। একই নিয়ম স্থলবাহিনী ও বায়ুসেনার ক্ষেত্রে। তাহলে নৌবাহিনীতে কর্মরত না হয়ে ওই সেনাকর্মী কীভাবে আবাসন কম্পাউন্ডে প্রবেশ করলেন তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। তার কাছ থেকে আবাসনে প্রবেশের জন্য কোনও ছাড়পত্রও পাওয়া যায়নি। এই ঘটনা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কতখানি ফাঁক রয়েছে নৌবাহিনীতে কর্মরত আধিকারিকদের পরিবারের নিরাপত্তাতেও।   

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাফ প্যারেডের কাছে মোতায়েন ছিল অভিযুক্তকে। বাইক চুরি হওয়ার পর সন্দেহভাজনের তালিকায় ছিল ওই সেনাকর্মীও। বিস্তারিত নজরদারির পর লাতুরে (অভিযুক্তের নিজের গ্রাম) থেকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে দুটি চুরি যাওয়া বাইকও উদ্ধার করা হয়েছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, "নৌবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাঁর হার্লে-ডেভিডসন X400 বাইক চুরির অভিযোগ দায়ের করেন। তারপর শুরু হয় তদন্ত। এর পরপরই অন্য একজন কর্মকর্তা তার রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টর 650 চুরির অভিযোগ দায়ের করেন। এই বাইকটিও কমপ্লেক্সের ভেতরেই পার্ক করা ছিল।”
এরপর পুলিশ নৌ-নিরাপত্তার সহায়তা নিয়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে। তাতেই শনাক্ত হয় অভিযুক্ত। শেষে তার গবিবিধি ট্র্যাক করে লাতুরে থেকে গ্রেফতার করা হয়। কোনও ছাড়পত্র না থাকা সত্ত্বেও সে কীভাবে নৌ আধিকারিকদের জন্য নির্দিষ্ট করা কমপ্লেক্সের ভেতরে ঢুকল তা খতিয়ে দেখা হচ্ছে। মনে করা হচ্ছে রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ডিউটি থেকে ছুটি নিয়ে কমপ্লেক্সে প্রবেশ করে চুরিগুলি করত ওই সেনা কর্মী। গ্রেফতারির পর স্থানীয় আদালতে হাজির করা হলে সোমবার পর্যন্ত তাকে পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫

ঘুমন্ত অবস্থায় মহিলার ঘাড় ধরে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, তারপর…

ব্যাট হাতে তাণ্ডব! ৯১ বলে ২৩৩ রান করে ইন্টারনেটে ঝড় তুললেন অভিষেক শর্মা

রক্তের লেনদেনে লাগাম টানল স্বাস্থ্য দফতর, জারি নতুন গাইডলাইন

Friendship Day-তে নিজের আসল প্রিয় বন্ধুদের সামনে আনলেন শচিন তেন্ডুলকর

বিমার ৪৪ লক্ষ হাতাতে বন্ধুদের সঙ্গে ষড়যন্ত্র করে স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

বিনা ট্রেড লাইসেন্সেই চলছিল টুলু মণ্ডলের ব্যবসা? পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

রাস্তায় বালি-পাথর ফেলে রাখলেই মোটা অঙ্কের জরিমানা, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

বীরভূমে ফুচকা খেয়ে মৃত্যু কিশোরীর, অসুস্থ একাধিক গ্রামবাসী

তারকেশ্বর মন্দিরে পুজো দিয়ে শুভেন্দুর ভূয়সী প্রশংসা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার