Loading live market data...
Loading active stocks...
Connecting...

বিক্ষোভের নামে আগুন জ্বালানোদের সেনায় ঠাঁই হবে না, হুমকি সেনা আধিকারিকের

শনিবার এই হুমকি দিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল অনিল পুরী।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘অগ্নিপথ’ (Agnipath)-এর প্রতিবাদে বিক্ষোভের নামে যারা আগুন জ্বালাচ্ছেন (Arsonists) তাদের সেনাবাহিনীতে (Armed Forces) ঠাঁই হবে না। শনিবার এই হুমকি দিয়েছেন সশস্ত্র সেনার অন্যতম শীর্ষ আধিকারিক লেফটেন্যান্ট জেনারেল (Lieutenant General) অনিল পুরী (Anil Puri)। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষা‍ৎকারে তিনি বলেছেন, ‘সেনাবাহিনীতে বিশৃঙ্খলার কোনও জায়গা নেই। তাই যারা বিক্ষোভের নামে অগ্নিসংযোগ (Arsonists) করে চলেছেন তাদের কোনও ভাবেই সেনাবাহিনীতে ঠাঁই দেওয়া হবে না।’ ‘অগ্নিপথ’ নিয়ে যখন বিক্ষোভের আগুনে দেশের একাধিক রাজ্য জ্বলছে তখন সেনার শীর্ষ আধিকারিকের এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য আগুনে ঘৃতাহুতি দেবে বলেই মনে করছেন সেনার প্রাক্তন আধিকারিকরা (Ex Army Officer)।

এদিন সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষা‍ৎকারে লেফটেন্যান্ট জেনারেল (Lieutenant General) অনিল পুরী (Anil Puri) বলেন, ‘দেশের সেনাবাহিনীকে আরও আধুনিক ও কার্যকরী করার জন্যই ‘অগ্নিপথ’ প্রকল্প আনা হয়েছে। এমন একটা সময় আসবে যখন দেশে সেনাতে থাকা জওয়ান ও আধিকারিকদের গড় বয়স ৩২ থেকে কমে ২৬ হবে। আজ হয়ত অগ্নিবীরদের জন্য প্রশিক্ষণ দিতে কম খরচ হবে। কিন্তু ভবিষ্যতে প্রশিক্ষণের খরচ আরও বাড়বে। প্রশিক্ষণ আরও দামী হবে।’  

তবে গোটা দেশজুড়ে ‘অগ্নিপথ’ নিয়ে বিক্ষোভের আগুন যখন দাউ-দাউ করে জ্বলছে তখন সেনাবাহিনীতে বর্তমানে শীর্ষ পদে থাকা আধিকারিকরা যেভাবে লাগাতার হুমকি দিয়ে চলেছেন তা আগুনে ঘৃতাহুতি ফেলবে বলেই মনে করছেন প্রাক্তন সেনা আধিকারিকরা। একাধিক প্রাক্তন সেনা আধিকারিকএর মতে, ‘দেশে যখন অগ্নিপথ নিয়ে বিক্ষোভ ছড়াচ্ছে তখন সেনাবাহিনীর শীর্ষ কর্তা ও আধিকারিকদের মুখ বন্ধ রাখা উচিত ছিল। কিন্তু  সংবাদমাধ্যমের সামনে যেভাবে অসংবেদনশীল মন্তব্য করছেন এবং বিক্ষোভকারীদের উদ্দেশে লাগাতার হুমকি দিয়ে যাচ্ছেন সেনার একাংশ, তা পরিস্থিতি জটিল করে তুলবে।’

রাজ্যে কবে থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার? মহিলাদের প্রশ্নের উত্তর দিল বিজেপি সরকার

দুর্ঘটনায় গুরুতর জখম ‘কম্পাস’ ধারাবাহিকের নায়ক অর্কপ্রভ, হল অস্ত্রোপচার

তোলা না দেওয়ায় বিজেপি সমর্থকের দোকানে আগুন, ব্যাপক শোরগোল হুগলিতে

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক! নেদারল্যান্ডসে কোয়ারেন্টাইনে ২ ভারতীয়

কান চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার জন্যে ফ্রান্সে পৌঁছলেন আলিয়া

নির্বাচনে প্রভাব ফেলেছে এসআইআর সওয়াল কল্যাণের, পাল্টা কী জবাব শীর্ষ আদালতের?‌

পঞ্চায়েতমন্ত্রী দিলীপ, নারী ও সমাজকল্যাণ দফতরের দায়িত্বে অগ্নিমিত্রা, আর কে কোথায়?

বিশ্বকাপ ফাইনালে পেনাল্টি মিসের ঘটনা এখনও স্বপ্নে ভেসে ওঠে বাজ্জোর

ষাট বছরের পরে পদে থাকা আধিকারিকদের বাদ, বড় প্রশাসনিক সিদ্ধান্ত রাজ্যের

মোথাবাড়ি কাণ্ডের তদন্ত দু’মাসের মধ্যে শেষ করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

‘সরকারি চাকরিতে আবেদনে বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছরের ছাড়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

এক টুকরো ছোলার ডালে ফুটে উঠল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি

চন্দ্রনাথ রথ খুনে তিন অভিযুক্তের ১৩ দিনের CID হেফাজতের নির্দেশ

জামিন পেলেন ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি