সিবিআই হেফাজতে গীতা পড়ার অনুমতি পেলেন কেজরি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমানে আবগারি দুর্নীতি মামলায় সিবিআই হেফাজতে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আদালতের অনুমতিতে তাঁকে হেফাজতে রেখেছেন তদন্তকারী সংস্থা। তবে সিবিআই হেফাজতে থাকাকালীন সময়  গীতা পড়ার পাশাপাশি বাড়ির রান্নার খাওয়ার অনুমতি পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। তবে হেফাজতে থাকাকালীন সময়  বেল্ট পড়তে পারবেন না কেজরি।

এছাড়াও সিবিআইয়ের হেফাজতে থাকাকালীন কেজরিওয়ালকে প্রতিদিন এক ঘণ্টা করে স্ত্রী ও আইনজীবীদের সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছে  আদালত। তবে আবগারি দুর্নীতি মামলার জিজ্ঞাসাবাদ শেষ না হওয়া পর্যন্ত কেজরিওয়ালকে সিবিআই হেফাজতে থাকতে হবে বলে জানিয়ে দিয়েছে দিল্লি আদালত।

গত ২৬ জুন দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত চত্বরেই আবগারি দুর্নীতি মামলায় আম আদমি পার্টির সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে সিবিআই। গ্রেফতারের পরেই তাঁকে অবকঅশকালীন বেঞ্চের বিচারক অমিতাভ রাওয়াতের এজলাসে পেশ করে পাঁচ দিনের হেফাজতে চেয়ে আর্জি জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই আর্জির বিরোধিতা করে জামিনের আর্জি জানান দিল্লির মুখ্যমন্ত্রীর আইনজীবী। দু’পক্ষের সওয়াল জবাব শেষে রায়দান স্থগিত রাখেন বিচারক অমিতাভ রাওয়াত। পরে সন্ধেয় রায় ঘোষণা করতে গিয়ে কেজরিওয়ালকে তিনদিনের সিবিআই হেফাজতে পাঠানোর নির্দেশ দেন তিনি।  

উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই মামলায় সম্প্রতি দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের অবকাশকালীন বেঞ্চের বিচারক ন্যায় বিন্দু এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে কেজরিওয়ালের জামিন মঞ্জুর করে। ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে তড়িঘড়ি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি। আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আর্জি মেনে কেজরির জামিনের উপরে স্থগিতাদেশ জারি করে দিল্লি হাইকোর্ট।

চিনির দামে লাগাম টানতে কড়া পদক্ষেপ কেন্দ্রের, আমদানির নিয়মে বদল

চিনি-পেঁয়াজ থেকে শাক-সবজির মুল্যবৃদ্ধি, কালোবাজারি রুখতে জেলায় জেলায় অভিযান ইবির

BPSC পরীক্ষা বাতিলের দাবিতে পাটনায় পড়ুয়াদের বিক্ষোভ, লাঠিচার্জ পুলিশের

১,৫০০ কর্মী নিয়ে সভা করতে তৃণমূলের দুই গোষ্ঠীকে নির্দেশ হাইকোর্টের

পাকিস্তানের ঘুম উড়িয়ে ভারতের আকাশে মহড়া দেবে মার্কিন যুদ্ধবিমান F-35

‘আর ফুটপাথে থাকতে হবে না’, পার্কস্ট্রিটে দুধ গরমের বিতর্কে সীতাদেবীকে আশ্বাস শুভেন্দুর

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় পড়ুয়া, দেহ দেশে ফেরানোর আর্জি পরিবারের

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

দলবদল নিয়ে কাকলি-সুদীপ সহ ২০ বাগি সাংসদকে নোটিস ধরাল শীর্ষ আদালত

WHO-র শীর্ষ পদে হানান বালখিকে প্রার্থী করল সৌদি আরব

‘হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই’, অভিষেকের বিরুদ্ধে FIR সংক্রান্ত মামলায় নির্দেশ হাইকোর্টের