আস্থা ভোটে কেজরিওয়াল, দিলেন আদালতে ভার্চুয়ালি হাজিরা

Share:

নিজস্ব প্রতিনিধি : শনিবার দিল্লি বিধানসভায় ফের আস্থা ভোটে যাচ্ছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।অন্যদিকে এদিনই আস্থা ভোটে যাওয়ার আগে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন কেজরিওয়াল।

এদিন আম আদমি পার্টির বিধায়ক ও বিরোধী দলনেতা রণবীর সিং বিদুরীর উপস্থিতিতে আস্থা ভোটে যেতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। তবে আট জন বিজেপি বিধায়কদের মধ্যে সাত জন বিধায়ক এদিন আস্থা ভোটে থাকছেন না। আস্থা ভোটের প্রসঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, কিছুদিন আগে দুজন বিধায়ক তাঁর কাছে এসে জানিয়েছিল যে তাঁদের কাছে বিজেপিতে যাওয়ার জন্য ২৫ কোটি টাকা করে অফার এসেছে। ওই আপ বিধায়করা তাঁকে জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী গ্রেফতার হবেন। এর ফলে সরকারের বেকায়দায় পড়তে পারে। একইসঙ্গে কেজরিওয়াল জানিয়েছেন, তিনি জানতে পেরেছেন বিজেপি সরকার ফেলে দেওয়ার জন্য আম আদমি পার্টির ২১ জন বিধায়কের সঙ্গে যোগাযোগ রাখছে।ওয়াকিবহাল মহলের মতে, বিজেপি যাতে এই পরিকল্পনায় সফল না হয়, সেজন্যই আস্থা ভোটে যাচ্ছেন কেজরিওয়াল। উল্লেখ্য, মণীশ সিসোদিয়া ও সঞ্জয় সিং আবগারি দুর্নীতি মামলায় এখন জেলে বন্দি।

এদিকে আস্থা ভোটে যাওয়ার আগে এদিন ভিডিও কনফারেন্সের মারফত আদালতে হাজিরা দিলেন অরবিন্দ কেজরিওয়াল। এর আগে একাধিকবার ইডির সমনে সাড়া দেননি কেজরিওয়াল। একাধিকবার ইডির ডাকে সাড়া না দেওয়ায় আদালতের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এদিন আদালতকে কেজরিওয়াল জানান, বাজেট অধিবেশন থাকায় তাঁর পক্ষে ইডি দফতরে হাজিরা দেওয়া সম্ভব হয়নি। আগামী ১৬ মার্চ এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা।

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

ওষুধের দোকানেই প্রসূতির অস্ত্রোপচার! তারপরেই মৃত্যু, গ্রেফতার ভুয়ো চিকিৎসক

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে