মাননীয় প্রধানমন্ত্রী, দয়া করে আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ করুন: কেজরিওয়াল

উল্লেখ্য, গত রবিবার অর্থাৎ ২৮ নভেম্বর দিল্লির মুখ্যমন্ত্রী আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ করার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে একটি চিঠিো লেখেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আতঙ্কের নাম ওমিক্রন! করোনার এই নতুন প্রজাতি ওমিক্রনের ভয়ে কাঁপছে সমগ্র বিশ্ব। সুদূর দক্ষিণ আফ্রিকায় করোনার এই নতুন স্ট্রেনের জন্ম হলেও ইতিমধ্যেই আফ্রিকা, এশিয়া এবং ইউরোপের একাধিক দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন। আমাদের দেশের একাধিক রাজ্যে ইতিমধ্যেই ওমিক্রম সন্দেহে দক্ষিণ আফ্রিকা থেকে আসা একাধিক মানুষকে আইসোলেশনে রাখা হয়েছে। এমতাবস্থায় দেশের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রধানমন্ত্রীর কাছে সমস্ত আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ করে দেওয়ার আর্জি জানালেন। কেজরিওয়ালের দাবি, করোনার প্রথম ঢেউ যখন দেশের ওপর আছড়ে পড়েছিল সেই সময় উড়ান বন্ধ করতে দেরী হয়েছিল। তার ফলে দিল্লিতে করোনা পরিস্থিতি খুব কম সময়ের মধ্যে অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে যায়। 

মঙ্গলবার সকালে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নিজের টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে জরুরী আবেদন জানিয়ে একটি টুইট করেছেন। যেখানে তিনি লিখেছেন, ‘বেশ কয়েকটি দেশ ওমিক্রন-আক্রান্ত দেশের সঙ্গে সমস্তরকম যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। আমরা কেন দেরি করছি? করোনার প্রথম ঢেউয়ের সময়ও আমরা বিমান পরিষেবায় নিষেধাজ্ঞা জারি করতে দেরী করেছিলাম। বেশিরভাগ আন্তর্জাতিক বিমান দিল্লিতে অবতরণ করে এবং তার জেরে সবথেকে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে এই শহর।  প্রধানমন্ত্রী আপনার কাছে বিনীত অনুরোধ দয়া করে অবিলম্বে বিমান পরিষেবা বন্ধ করুন।’

উল্লেখ্য, গত রবিবার অর্থাৎ ২৮ নভেম্বর দিল্লির মুখ্যমন্ত্রী আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ করার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে একটি চিঠিো লেখেন। সেখানেও তিনি প্রধানমন্ত্রীকে ওই একই আর্জি জানান। ওই চিঠিতেও তিনি লেখেন, ‘ এই ব্যাপারে বিলম্ব করলে তার ফল অত্যন্ত ক্ষতিকারক হতে পারে।’   

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…

খালি পেটে চা কফি না ফলের রস? দিনের শুরুতে কোন খাবার শরীরের জন্য উপকারী

আজকের রাশিফল: পারিবারিক জীবনে ঝড়, সম্পর্কে ছেদ, দূরে ভ্রমণের সময়ে সজাগ থাকুন…

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ