কাশ্মীরি পণ্ডিতদের পুনর্বাসন দরকার, সিনেমা নয়: অরবিন্দ কেজরিওয়াল

বিবেক অগ্নিহোত্রীর এই 'দ্য কাশ্মীর ফাইলস' সিনেমা মুক্তির পর থেকেই এই সিনেমাটিকে নিয়ে বিজেপি দলের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিবেক অগ্নিহোত্রীর সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে বিতর্ক যে কিছুতে থামতেই চাইছে না। একদিকে যেমন সিনেমা বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙছে, অন্যদিকে এই সিনেমা নিয়ে দিনদিন বেড়েই চলছে রাজনৈতিক বিতর্ক এবং তরজা। সম্প্রতি এই সিনেমা নিয়ে মুখ খুলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। গত সপ্তাহেই এই সিনেমা নিয়ে সংসদে একাধিক প্রশ্ন তোলেন তিনি। এর জেরে এই সিএনাম্র কলাকুশলী থেকে বিজেপি সমর্থক ও নেতাদের রোষানলে পড়তে হয় তাঁকে। সংসদে করা তাঁর মন্তব্যের তীব্র সমালোচনাও করতে দেখা যায় অভিনেতা অনুপম খেরকে। আর এবার তাঁর জবাবে ফের কাশ্মীর ফাইলস নিয়ে মুখ খুললেন কেজরিওয়াল। সোমবার এই সিনেমা প্রসঙ্গে অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘কাশ্মীরি পণ্ডিতদের পুনর্বাসন দরকার, সিনেমা নয়।’

এদিন অরবিন্দ কেজরিওয়াল এই সিনেমা প্রসঙ্গে বলেন, ‘৩২ বছর আগে ভয়াবহ একটি ঘটনা ঘটেছিল কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে। সেই ঘটনার পড়ে ৩২ বছর কেটে গিয়েছে। কিন্তু একটা সিনেমা বানানো ছাড়া আমরা আর কি করতে পেরেছি তাঁদের জন্য।’ এরপরেই টিই বলেন, ‘কাশ্মীরি পণ্ডিতদের পুনর্বাসন দরকার, সিনেমা নয়।’

এদিন সাংবাদিকরা কেজরিওয়ালকে ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমাকে ট্যাক্স ফ্রি করা নিয়ে প্রশ্ন তুললে তিনি তাঁর উত্তরে বলেন, ‘আমার কাছে কাশ্মীর ফাইলস নিয়ে সিনেমার কোনও গুরুত্ব নেই। ওটা বিজেপির কাছে গুরুত্বপূর্ণ।’ কাশ্মীরি পণ্ডিতদের সাহায্য করা প্রসঙ্গে এদিন তিনি আরও বলেন যে, ‘দিল্লিতে আসা সমস্ত কাশ্মীরি পণ্ডিতদের জন্য আমরা যা করতে পারি তা করেছি। ১৯৯৩ সালে তাঁরা চুক্তিভিত্তিক শিক্ষক হিসেবে চাকরি নেন। এরপর থেকে তাঁরা অস্থায়ী শিক্ষক হিসেবে কাজ করছেন। এর মধ্যে বিজেপি ক্ষমতায় এসেছে, কংগ্রেস ক্ষমতায় এসেছে, তাঁদের কেউই এই অস্থায়ী শিক্ষকদের স্থায়ী করেনি। আমরা ক্ষমতায় এসে এই সমস্ত শিক্ষকদের স্থায়ী করেছি।’

উল্লেখ্য, বিবেক অগ্নিহোত্রীর এই ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমা মুক্তির পর থেকেই এই সিনেমাটিকে নিয়ে বিজেপি দলের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বয়ং এই সিনেমাটি পেক্ষাগৃহে গিয়ে দেখার জন্য বারবার দেশবাসীকে অনুরোধ করেছেন। মধ্যপ্রদেশ, আসামের মতো একাধিক বিজেপি শাসিত রাজ্যে এই সিনেমাকে ট্যাক্স ফ্রি ঘোষণা করা হেছে। এমনকি এই সিনেমাটি দেখার জন্য সরকারি কর্মচারীদের একদিনের ছুটি পর্যন্ত দেওয়া হয়েছে।

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘৩ লক্ষ দিদিকে লাখপতি করবে পঞ্চায়েত দফতর’, ‘সমৃদ্ধ ভারত’ কর্মসূচিতে বড় ঘোষণা দিলীপের

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়

তোলাবাজির অভিযোগে দল থেকে ২২ জনকে সাসপেন্ড করলেন শমীক ভট্টাচার্য

বিয়ের আগে গর্ভবতী মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা, খুনের পর পা ছুয়ে ক্ষমা চাইল বাবা