নির্বাচনে জিতলে মিলবে বিনা মূল্যে বিদ্যুৎ পরিষেবা, ‘১০ গ্যারেন্টি’ ঘোষণা কেজরির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অন্তর্বর্তী জামিন পেয়ে বড় ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রবিবার ২০২৪ সালের লোকসভা নির্বাচনের দশটি গ্যারেন্টি প্রকাশ করলেন আম আদমি পার্টির সুপ্রিম। আর সেই প্রতিশ্রুতিতে রয়েছে বিনামূল্যে বিদ্যুৎ এবং উন্নত স্বাস্থ্যসেবার সহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ।

এদিন কেজরি বলেন,” বিজেপি বরাবরই প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে। আমাদের কাছে সেই প্রমাণ রয়েছে। জনগণই সিদ্ধান্ত নেবে  ‘মোদি গ্যারেন্টি’ না কেজরিওয়াল কি গ্যারান্টি’ তারা নেবেন।” অন্যদিকে আপ সুপ্রিম জানান, ‘আমাদের  ১০টি গ্যারান্টির মধ্যে প্রথম গ্যারান্টি হচ্ছে আমরা দেশে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ। দেশে ৩ লাখ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও ব্যবহার হয়েছে মাত্র ২ লাখ মেগাওয়াট। আমাদের দেশে চাহিদার চেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন করা যায়। আমরা সমস্ত দরিদ্র মানুষকে বিনামূল্যে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করব।‘

এছাড়াও কেজরিওয়ালের নির্বাচনী গ্যারান্টি তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সরকারি স্কুলের শিক্ষাব্যবস্থা। দিল্লির মুখ্যমন্ত্রী দাবি করেছেন, বর্তমানে আমাদের সরকারি স্কুলগুলোর অবস্থা ভালো নয়। আমাদের দ্বিতীয় গ্যারান্টি হল যে আমরা প্রত্যেকের জন্য ভাল  শিক্ষার ব্যবস্থা করব। সরকারি স্কুলগুলি বেসরকারি স্কুলের চেয়ে ভাল শিক্ষা প্রদান করবে। শুধু তাই নয় আপের প্রতিশ্রুতিতে রয়েছে সরকারি হাসপাতালগুলির জন্য উন্নত পরিকাঠামোর কথা। এই প্রসঙ্গে  কেজরি জানিয়েছেন, ‘আমাদের দেশে সরকারি হাসপাতালের অবস্থা ভালো নয়। আমাদের তৃতীয় গ্যারান্টি হ’ল উন্নত স্বাস্থ্যসেবা। আমরা সবার জন্য সুচিকিৎসার ব্যবস্থা করব। ‘  পাশাপাশি অগ্নিবীর প্রকল্প বন্ধ, স্বামীনাথন কমিশনের রিপোর্ট অনুযায়ী কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য দেওয়া এবং দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া  সহ একাধিক গ্যারেন্টি দিয়েছে আম  আদমি পার্টি। অন্যদিকে লোকসভা নির্বাচনে জিতে ইন্ডিয়া জোট  ক্ষমতায় এলে যুদ্ধকালীন তৎপরতায় দশটি কাজ করতে হবে বলে ঘোষণা করেন অরবিন্দ কেজরিওয়াল। 

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা