বাড়ল মেয়াদ, আরও ১৪ দিন বিচারবিভাগীয় হেফাজতে কেজরিওয়াল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কমার বদলে আরও বাড়ল চাপ। দিল্লির আবগারি দুর্নীতি  মামলায় ১৪ দিনের সিবিআই  হেফাজত বাড়ল অরবিন্দ কেজরিওয়ালের। শনিবার দিল্লি আদালতের নির্দেশের জেরে আগামী ১২ জুলাই পর্যন্ত হেফাজতে থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী।

দিল্লির নিন্ম আদালত প্রথমে কেজরিকে তিন দিনের সিবিআই হেফাজতের  নির্দেশ দিয়েছিল। হিসাব মত শনিবার ছিল সিবিআই হেফাজতের শেষ দিন। সেইজন্য এদিন রাউস অ্যাভিনিউ আদালতে তোলা হয় দিল্লির মুখ্যমন্ত্রীকে। আর তখনই  সিবিআই আধিকারিকরা  আদালতে জানান, ‘আবগারি দুর্নীতি মামলার তদন্তের জন্য আরও বেশ কয়েকদিন সময় লাগবে।‘  একই সঙ্গে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা অভিযোগ করে, আবগারি নীতি নিয়ে একাধিক প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিতে পারেননি কেজরিওয়াল।  এরফলে দিল্লির নিন্ম আদালতের  বিশেষ বিচারক সুনেনা শর্মা কেজরির সিবিআই হেফাজতের মেয়াদ আরও বৃদ্ধি করে।  

গত ২৬ জুন দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত চত্বরেই আবগারি দুর্নীতি মামলায় আম আদমি পার্টির সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে সিবিআই। গ্রেফতারের পরেই তাঁকে অবকঅশকালীন বেঞ্চের বিচারক অমিতাভ রাওয়াতের এজলাসে পেশ করে পাঁচ দিনের হেফাজতে চেয়ে আর্জি জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই আর্জির বিরোধিতা করে জামিনের আর্জি জানান দিল্লির মুখ্যমন্ত্রীর আইনজীবী। দু’পক্ষের সওয়াল জবাব শেষে রায়দান স্থগিত রাখেন বিচারক অমিতাভ রাওয়াত। পরে সন্ধেয় রায় ঘোষণা করতে গিয়ে কেজরিওয়ালকে তিনদিনের সিবিআই হেফাজতে পাঠানোর নির্দেশ দেন তিনি।  

উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই মামলায় সম্প্রতি দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের অবকাশকালীন বেঞ্চের বিচারক ন্যায় বিন্দু এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে কেজরিওয়ালের জামিন মঞ্জুর করে। ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে তড়িঘড়ি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি। আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আর্জি মেনে কেজরির জামিনের উপরে স্থগিতাদেশ জারি করে দিল্লি হাইকোর্ট।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের