আবগারি দুর্নীতি মামলায় ২৬ ফেব্রুয়ারি ফের অরবিন্দ কেজরিওয়ালকে তলব ইডির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সপ্তম সমন পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। দিল্লিতে আবগারি নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ২৬ ফেব্রুয়ারি কেজরিওয়ালকে হাজিরার নির্দেশ দিয়েছে ইডি। গত ১৯শে ফেব্রুয়ারি কেজরিওয়াল ষষ্টবার ইডির হাজিরা এড়িয়ে যান। তারপর ফের বৃহস্পতিবার অরবিন্দ কেজরিওয়ালকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

বারবার ইডি তলব নিয়ে আম আদমি পার্টির তরফে জানান হয়েছে, কেজরিওয়াল যাতে লোকসভা ভোটের আগে প্রচারে নামতে না পারেন, সেজন্য তাঁকে গ্রেফতার করাই তাদের পরিকল্পনা। দুর্নীতিগ্রস্ত নেতারা বিজেপিতে যান, তাদের মামলা বন্ধ হয়ে যায়। আমরা কোনও দুর্নীতি করিনি, আমাদের কোনও নেতা বিজেপিতে যাবেন না।

এই প্রথম নয় এর আগে ২ নভেম্বর এবং ২১ ডিসেম্বর আম আদমি পার্টির (এএপি) প্রধান কেজরিওয়ালকে ইডি তলব করেছিল। কিন্তু সেই তলবে সাড়া দেননি আপ প্রধান। কেজরিওয়াল এই তলব নিয়ে বলেন, ইডির জারি করা সমন অবৈধ এবং তাদের একমাত্র লক্ষ্য তাকে গ্রেপ্তার করা।

গত এপ্রিলে আবগারি দুর্নীতি  মামলায় আম আদমি পার্টির (এএপি) প্রধানকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই । ২০২১ সালের দিল্লি আবগারি নীতি পরিবর্তন নিয়ে কয়েকশো কোটি টাকার আর্থিক লেনদেনের অভিযোগে তদন্ত শুরু করেছে দুই কেন্দ্রীয় সংস্থা সিবিআই ও ইডি। গত ২৬ ফেব্রুয়ারি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়াকে গ্রেফতার করেছিল ইডি। পরে ৯ মার্চ জেল হেফাজতে থাকাকালীন তাঁকে গ্রেফতার করে ইডি। গত ৪ অক্টোবর দিনভর তল্লাশি শেষে আম আদমি পার্টির সাধারণ সম্পাদক তথা রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিংকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।

দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকায় সিবিআইয়ের পক্ষ থেকে দিল্লির মুখ্যমন্ত্রীকে জেরা করা হয়েছিল। জিজ্ঞাসাবাদের জন্য গত ২ নভেম্বর তলব করেছিল আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। যদিও সেই সমনে সাড়া দেননি আপ সুপ্রিমো। মধ্যপ্রদেশে বিধানসভা ভোটের প্রচারে অংশ নিতে সেবার তলব এড়িয়ে গিয়েছিলেন আম আদমি পার্টির সুপ্রিমো। সামনেই লোকসভা নির্বাচন আর তা নিয়ে জোর কদমে চলছে প্রস্তুতি।

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন সকলে

‘পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণপত্র নয়’, বিদেশ মন্ত্রকের ঘোষণায় তুঙ্গে বিতর্ক

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

বেবি বাম্প নিয়ে মুম্বই বিমানবন্দরে দীপিকা, ক্যামেরা দেখেই লজ্জা পেলেন নায়িকা

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়

দক্ষিণবঙ্গের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, তীব্র বজ্রপাতের লাল সর্তকতা জারি

বৃদ্ধার সই জাল করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

কাছের প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়েছেন ‘তারক মেহতা…’র বাঘা

বেজিংয়ে লালগালিচা সংবর্ধনা তারেককে, স্বাগত জানাতে হাজির ছিলেন না কোনও মন্ত্রী

দিনদুপুরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে খুন, মগরাহাটে চাঞ্চল্য