কেজরিকে নিজের চিকি‍ৎসকের সঙ্গে পরামর্শের অনুমতি দিল না আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি: মধুমেহর চিকিৎসায় নিজের পরিচিত চিকি‍ৎসকের সঙ্গে পরামর্শ করার অনুমতি চেয়েছিলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু সোমবার রাউস অ্যাভিনিউ আদালত কেজরির সেই আবেদন খারিজ করে দেয়। পাশাপাশি কেজরিকে প্রতিদিন ইনসুলিন দেওয়া প্রয়োজন রয়েছে কিনা তা খতিয়ে দেখতে একটি মেডিক্যাল টিম গঠনের নির্দেশ দেয় আদালত।

সম্প্রতি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের তরফে অভিযোগ জানানো হয় যে কেজরিকে প্রতিদিন ইনসুলিন দেওয়া সম্ভব হচ্ছে না। তিনি যাতে ১৫ মিনিটের জন্য তাঁর ডাক্তারের সঙ্গে ভিডিও কনসালটেশন করতে পারে, সেই অনুমতি যেন দেওয়া হয়। অন্যদিকে ইডি আধিকারিকরা পাল্টা অভিযোগ জানান, আসলে জামিন পাওয়ার জন্য যে খাবারে বেশি সুগার রয়েছে, সেই ধরনের খাবার খেয়েছেন কেজরি। ইডির এই যুক্তি মেনে নিয়েই রাউস অ্যাভিনিউ আদালত কেজরির আবেদন খারিজ করে দিয়েছে। বিচারপতি কাবেরী বাওয়েজা জানিয়েছেন, কেজরিওয়াল যাতে ঠিকমতো জেলের ভিতরে চিকিৎসা পরিষেবা পেতে পারেন, সেই বিষয়টি জেল কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে। জেল কর্তৃপক্ষ যদি মনে করেন, তাহলে তারা এইমসের ডাক্তারদের সঙ্গে পরামর্শ করতে পারেন।

পাশাপাশি আদালত এদিন আরও জানিয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রী জেলের মধ্যে কি কি খাবার খাবেন তা মেডিক্যাল বোর্ড ঠিক করে দেবে। মেডিক্যাল বোর্ডের প্রস্তাব মতো বাড়িতে তৈরি করা খাবার খেতে পারবেন কেজরিওয়াল। পাশাপাশি আদালতের তরফে জানানো হয়েছে, কেজরিকে দেওয়া ডায়েট চার্টে তো আলু বা আমের মতো খাওয়ার দেওয়ার কোনও উল্লেখ নেই। তাহলে কেন কেজরির পরিবারের তরফে ডাক্তারের নির্দেশ না মেনেই আম বা মিষ্টির মতো খাবার দেওয়া হবে।

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ১, নিখোঁজ ৫

‘সবটা উজাড় করে দেব’, ভারতের জার্সিতে শেষবার বিশ্বকাপ খেলার কথা জানালেন বিরাট

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

নদিয়া থেকে উদ্ধার ৩০ লক্ষ টাকার হেরোইন-নগদ ৫ লক্ষ, পুলিশের অভিযানে গ্রেফতার ১

মদ পান করতে নিষেধ, বৃদ্ধাকে গণধর্ষণ করে খুন করল মদ্যপ যুবকরা

দুর্গাপুজোর দখলদারি নিয়ে দলীয় কর্মীদের সতর্কবার্তা দিলীপ ঘোষের

ফের বিহার, এবার কিশনগঞ্জে সঙ্গীর সামনেই শ্লীলতাহানির পর তরুণীকে মারধর

নাবালক হওয়ায় প্রেমিকার সঙ্গে বিয়ে দিতে রাজি হননি, কিশোর ছেলের গুলিতে ঝাঁঝরা পুলিশ কর্মী

হাসিনা ফেরার আগেই আওয়ামী সমর্থকদের গণহারে গ্রেফতারের নির্দেশ তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

তেলেঙ্গানায় গণেশ বিসর্জনে ভয়াবহ দুর্ঘটনা, সাব-ইন্সপেক্টর-সহ ১৩ জনের প্রাণহানি

দুর্গাপুজোর আগে রাজ্য ও কলকাতা পুলিশে রদবদল, বিজ্ঞপ্তি জারি নবান্নের

উৎসবের মরশুমে হাওড়া-দিল্লি রুটে একগুচ্ছ স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল

পুজোর আগেই রাজ্যে আসছেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত

২৭ বছরের অধ্যবসয়! ৫৯ বছর বয়সে সরকারি চাকরি হাসিল উত্তরপ্রদেশের প্রৌঢ়ের