‘আমার আর্জিতেই আরিয়ানের মাদক কাণ্ডে তদন্ত করছে কেন্দ্রীয় দল,’ জানালেন সমীর

ইতিমধ্যেই সঞ্জয় সিংহের নেতৃত্বে মুম্বইতে পৌঁছেছে এনসিবির তদন্তকারী দল। ছয় সদস্যের দল এবার মাদক মামলার তদন্ত করবে বলে জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আচমকাই শুক্রবার সন্ধ্যায় এনসিবি’র তরফে জানানো হয় আরিয়ান খানের মাদক মামলা-সহ ছটি মামলার তদন্ত দিল্লির হাতে নিয়ে নেওয়া হচ্ছে। আরিয়ান ছাড়াও মোট ছ’টি মামলার তদন্ত আর করবে না এনসিবি’র জোনাল শাখা অর্থাৎ মুম্বই জোন। পুরোটাই সিট গঠন করে তদন্ত করবে সেন্ট্রাল জোন। যার মাথায় দায়িত্ব দেওয়া হয়েছে দুঁদে আইপিএস অফিসার সঞ্জয়কুমার সিংহকে। ১৯৯৬ ব্যাচের ওড়িশা ক্যাডারের আইপিএস সঞ্জয় সিংহকে আনার পর সকলেই ভেবে নিয়েছিলেন আরিয়ানের মাদক কাণ্ডে নানা অভিযোগে জর্জরিত এনসিবি’র মুম্বই অধিকর্তা সমীর ওয়াংখেড়েকে সরানো হয়েছে।

যদিও সেই সমস্ত জল্পনা উড়িয়ে শনিবার সমীর জানিয়েছেন তাঁকে তদন্ত থেকে সরানো হয় নি। এদিন সংবাদসংস্থাকে সমীর জানিয়েছেন, ‘আমি নিজেই অনুরোধ করেছিলাম যাতে আরিয়ান খানের মামলা এবং নবাব মালিকের অভিযোগের বিষয়ে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তদন্ত করানো হয়। এটা আনন্দের খবর যে, দিল্লি থেকে আসা বিশেষ তদন্তকারী দল এই মামলার তদন্ত করবে। আমাকে তদন্ত থেকে সরানো হয়নি। আদালতে রিট পিটিশন দায়ের করে আমিই আর্জি জানিয়েছিলাম, যাতে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে মামলাটির তদন্ত করানো হয়। তাই আরিয়ান খান এবং সমীর খানের (নবাব মালিকের জামাতা) মামলার তদন্ত করবে দিল্লির এনসিবি। মূলত মুম্বই ও দিল্লির দল নিজেদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে তদন্ত করবে।’

ইতিমধ্যেই সঞ্জয় সিংহের নেতৃত্বে মুম্বইতে পৌঁছেছে এনসিবির তদন্তকারী দল। ছয় সদস্যের দল এবার মাদক মামলার তদন্ত করবে বলে জানা গিয়েছে। শুক্রবারই তবে সমীর ওয়াংখেড়ে কোনওভাবেই আর ছটি মামলার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না বলেই জানিয়েছে এনসিবি।

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের