নিট প্রশ্নফাঁস নিয়ে ফাস্ট ট্র্যাক আদালতে প্রথম দিনের শুনানিতে অনুপস্থিত সিবিআইয়ের আইনজীবী

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রশ্ন ফাঁস রুখতে, পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা আনতে  ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মধ্যরাতে ভিডিয়ো বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, দেশের পরীক্ষা ব্যবস্থা সংস্কারে এবার হাই-পাওয়ার্ড টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে। সেই বার্তায় আশায় বুক বেঁধেছিল লক্ষ লক্ষ পড়ুয়া। কিন্তু নিট-ইউজি ২০২৬ প্রশ্নফাঁস মামলায় দ্রুত বিচার প্রক্রিয়ার আশায় থাকা লক্ষ লক্ষ পড়ুয়া ও অভিভাবকদের মন ভেঙেছে। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে গঠিত বিশেষ ফাস্ট-ট্র্যাক কোর্টে এই মামলার প্রথম শুনানি সোমবার (২৭ জুলাই) নির্ধারিত থাকলেও তা স্থগিত হয়ে গিয়েছে।  কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)-র কোনও আইনজীবী হাজির না থাকায় শুনানি স্থগিত রাখতে বাধ্য হয় আদালত।  

দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত প্রসিকিউশনের পরিচালককে নিট প্রশ্নপত্র ফাঁস মামলার প্রতিনিধিত্ব করার জন্য একজন সরকারি আইনজীবী নিয়োগ করার নির্দেশ দিয়েছে, যাতে পরবর্তী শুনানিতে কোনও বাধা না আসে। এই মামলার অভিযুক্ত বিকাশ ও দীনেশ বিভালের জামিনের আবেদনও সোমবার শুনানির জন্য তালিকাভুক্ত ছিল। সিবিআই-এর পক্ষে আইনজীবী না আসায় সেগুলোর শুনানিও হয়নি। নিট প্রশ্নফাঁস কাণ্ড নিয়ে দেশজুড়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। লক্ষাধিক মেডিক্যাল পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের মধ্যে এই মামলার দ্রুত নিষ্পত্তির দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। সেই প্রেক্ষাপটে ফাস্ট-ট্র্যাক কোর্ট গঠনকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হলেও, প্রথম শুনানিতেই সিবিআই-এর আইনজীবী অনুপস্থিত থাকায় বিচার প্রক্রিয়ার গতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন: কলকাতা পুরভোটের তোড়জোর, শুক্রবারই প্রকাশ হতে পারে ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা

অন্যদিকে প্রশ্নপত্র ফাঁস রুখতে লোকসভায় পেশ করা একটি সংশোধনী বিলে  বলা হয়েছে যে, অভিযোগ  দাখিলের তিন মাসের মধ্যে বিচারকাজ অবশ্যই শেষ করতে হবে। তবে,  সিবিআই-এর আইনজীবী হাজির না  হওয়ায় প্রথম দিনেই ফাস্ট-ট্র্যাক আদালতের কার্যক্রম ব্যাহত হয়। মামলাটির পরবর্তী শুনানি  হবে ৩ আগস্ট রাউজ অ্যাভিনিউ আদালতে। উল্লেক্ষ্য। ইনস্টাগ্রামে পড়ুয়াদের বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেছিলে, ‘বন্ধুরা, ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবেই ভারত সরকার ধারাবাহিকভাবে একাধিক পদক্ষেপ করছে। যারা ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে, তারা আজ জেলে রয়েছে। আমরা ফাস্ট-ট্র্যাক আদালত গঠন করেছি।’ তিনি জোর দিয়ে আরও বলেছিলেন, ‘আমাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে। দেশের পরীক্ষা ব্যবস্থা হতে হবে নির্ভরযোগ্য, স্বচ্ছ এবং প্রযুক্তিনির্ভর। এখন সময় এসেছে পরীক্ষা ব্যবস্থায় সর্বাধিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার।’ 

 

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর