কলকাতা পুরভোটের তোড়জোর, শুক্রবারই প্রকাশ হতে পারে ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা

আসন্ন কলকাতার পুরভোটে ব্যাপক রদবদল। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী শুক্রবার (৩১ জুলাই) কলকাতার পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা প্রকাশিত হতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন কলকাতার পুরভোটে ব্যাপক রদবদল। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী শুক্রবার (৩১ জুলাই) কলকাতার পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা প্রকাশিত হতে পারে। পালাবদলের বাংলায় প্রথম কলকাতা পুরসভা নির্বাচন হতে চলেছে। গত মে মাসে বিধানসভা নির্বাচনের ফলাফলে বাংলায় ফুটেছে পদ্মফুল। ১৫ বছরের তৃণমূল শাসনের ইতি ঘটিয়ে প্রথমবারের মতো বাংলায় সরকার গঠন করেছে বিজেপি। মুখ্যমন্ত্রী হয়ে মসনদে বসেছেন শুভেন্দু অধিকারী। রাজনৈতিক পালাবদলের প্রভাব পড়ে কলকাতার পুরসভার উপরেও। মেয়রের পদ থেকে ইস্তফা দেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম।

এমন পরিস্থিতিতে আপাতত পুরসভার দৈনন্দিন কাজ ও প্রশাসনিক ভারসাম্য সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে পুর কমিশনার স্মিতা পাণ্ডেকে। এদিকে সম্প্রতি পুরসভার একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি ভাষণ দিতে গিয়ে শহরবাসীর উদ্দেশ্যে পুনর্বিন্যাস সংক্রান্ত কিছু ঘোষণা করেন। জানান, আগামী ৭ ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচিত পূর্ণাঙ্গ বোর্ডের হাতে কলকাতা পুরসভা পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হবে। আর নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার আগে পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস বা ডিলিমিটেশনের কাজ সম্পূর্ণ করা হবে। ইতিমধ্যেই সেই কাজ সম্পন্ন হয়েছে।

জানা যাচ্ছে, আজ, সোমবারই সেই ওয়ার্ড পুনর্বিন্যাসের বিস্তারিত রিপোর্ট পুরপ্রশাসক স্মিতা পাণ্ডের কাছে জমা পড়বে। আর তাতে ব্যাপক রদবদল হবে। বর্তমানে কলকাতা পুরসভায় মোট ১৪৪টি ওয়ার্ড রয়েছে। প্রস্তাবিত খসড়ায় মোট ১৩০টি নতুন ওয়ার্ড গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। যেখানে ‘অ্যাডেড এরিয়া’ বা সংযুক্ত এলাকা হিসাবে চিহ্নিত কোনও অংশ থাকবে না। বর্তমানে ১০১ থেকে ১৪৪ নম্বর ওয়ার্ডকে ‘অ্যাডেড এরিয়া’ হিসেবে ধরা হয়, কিন্তু খসড়া তালিকায় ১০১ থেকে ১৪৪ নম্বর ওয়ার্ডগুলিকে ভেঙে আরও ৭০টি নতুন ওয়ার্ড করা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী শুক্রবার, ৩১ জুলাই এই খসড়া তালিকা প্রকাশ করবে দফতর। এরপরেই পরবর্তী পর্যায়ের কাজ শুরু হবে।

টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন এই বোলার, পিছনে ফেললেন কাকে?

নিম্নচাপ সরতেই কমছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

ED অভিযানের পরেই বড় সিদ্ধান্ত, কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা হরিশ রাওয়াতের

শনিবার অর্থাৎ আজ থেকে দিল্লিতে শুরু হচ্ছে ব্রিকস সম্মেলন 

ওভারটেক করতে গিয়ে বিপত্তি! পরপর তিনটি গাড়ির সংঘর্ষে রাশিয়ায় মৃত অন্তত ১২

7,000mAh ব্যাটারি ও 32MP ক্যামেরা! ৩,০০০ টাকা সস্তা হল Motorola Edge 70 Fusion

হামলার পর তেল পরিবহণে বড় পদক্ষেপ, পাইপলাইন বন্ধ করল সৌদি আরব

দিঘা-মন্দারমণি নয়, কম খরচে ঘুরে আসুন কলকাতার কাছের এই নিরিবিলি সৈকত থেকে

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন