খুঁটিতে ধাক্কা লেগে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, জীবন্ত পুড়ে মৃত ২

Share:

নিজস্ব প্রতিনিধি:  ভয়াবহ দুর্ঘটনা অসমে। নগাঁও জেলার পুরানি গুদামের কেনাপট্টি এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে এবং আরও দুজন গুরুতর আহত হয়েছেন। রাস্তার ধারে থাকা একটি স্ট্রিটলাইটের পোলের সঙ্গে  ধাক্কা লাগার পরেই চারচাকা গাড়িতে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই গাড়িটি দাউদাউ করে জ্বলে  ওঠে।     

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জানা গিয়েছে গাড়িতে থাকা ব্যক্তিরা একটি ‘কিয়া কারেন্স’ (Kia Carens) গাড়িতে করে অরুণাচল প্রদেশ থেকে গুয়াহাটির দিকে যাচ্ছিলেন। পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি প্রথমে ডিভাইডারে ধাক্কা খায় এবং এরপর উল্টে গিয়ে রাস্তার পাশের একটি খুঁটিতে আঘাত করে। এই সংঘর্ষের পরপরই গাড়িটিতে ভয়াবহ আগুন ধরে যায় এবং  সম্পূর্ণভাবে পুড়ে যায়। 

আরও পড়ুন: টানা বৃষ্টিতে শিলিগুড়ি-সিকিম ‘লাইফ লাইনে’ ধস, অবরুদ্ধ ২০ মাইল এলাকা, বাড়ছে তিস্তার জলস্তর

গাড়িটির ভেতরে চারজন আরোহী ছিলেন। তাঁদের মধ্যে দুজন গাড়ির ভেতরে আটকা পড়েন এবং মারাত্মকভাবে দগ্ধ হন। ঘটনাস্থলেই মৃত্যু হয়।  অপর দুজন গুরুতর আহত হন এবং তাঁদের উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটিতে স্থানান্তর করা হয়। নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি সম্পর্কে তদন্ত শুরু করেছে।

 

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির

‘মাত্র ১৫ দিনেই সব শেষ’, বাবাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী-সাংসদ শতাব্দী রায়

লক্ষ্মীবারে রক্তাক্ত শেয়ারবাজার, এক ধাক্কায় ১২০০ পয়েন্ট কমল সেনসেক্স

২,০০০ টাকার বেশি UPI পেমেন্টে চার্জ! ২ অক্টোবর দেশজুড়ে ‘No UPI Day’-এর ডাক

টানা বৃষ্টিতে শিলিগুড়ি-সিকিম ‘লাইফ লাইনে’ ধস, অবরুদ্ধ ২০ মাইল এলাকা, বাড়ছে তিস্তার জলস্তর

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

কম্বোডিয়ান সঙ্গীকে বিয়ে করতে প্যারোলে মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হরিয়ানার গ্যাংস্টারের

রাস্তায় থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, শহরে ধেয়ে আসছে ‘প্রলয়’

নিউটাউনে গরিবদের জন্য স্বাস্থ্যনগরী তৈরি হবে, আদানিকে পাশে বসিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখে চুনকালি ট্রাম্পের, হোয়াইট হাউসে তিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা খারিজ আদালতের

‘শুভেন্দুর নেতৃত্বে নতুন অধ্যায় প্রবেশ করেছে বাংলা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ আদানি

খুঁটিতে ধাক্কা লেগে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, জীবন্ত পুড়ে মৃত ২

‘তৃণমূলের প্রতীক-নাম ফ্রিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন,’ কমিশনকে কঠোর বার্তা সুপ্রিম কোর্টের

‘১৯ বছর পর কেন?’ মিলনের গ্রেফতারি প্রসঙ্গে পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের