শচিন পাইলটকে ‘গদ্দার’ বলে আক্রমণ অশোক গহলৌতের

গহলৌতের (Ashok Gehlot) মন্তব্য নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি কংগ্রেসের তরুণ-তুর্কি নেতার।

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: মরু রাজ্যের মুখ্যমন্ত্রীর কুর্সি নিয়ে দুজনের লড়াই সর্বজনবিদিত। বাক্যালাপ তো দূরের কথা,  পারতপক্ষে কেউ কারও মুখ দর্শন করেন না। এবার রাজনৈতিক শত্রু শচিন পাইলটকে (Sachin Pilot) ‘গদ্দার’ বলে আক্রমণ শানালেন রাজস্থানের মুখ্যমন্ত্রী (Rajsthan Chief Minister) অশোক গহলৌত (Ashok Gehlot)। বৃহস্পতিবার এক সর্বভারতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষা‍ৎকারে শচিন পাইলটকে আক্রমণ করে মরু রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, ‘একজন গদ্দার কখনও মুখ্যমন্ত্রী হতে পারেন না। আমার মনে হয় না কংগ্রেস শীর্ষ নেতৃত্ব তাঁর মতো (পড়ুন শচিন পাইলট) বিশ্বাসঘাতককে মুখ্যমন্ত্রী পদে বসাবেন।’ গহলৌতের (Ashok Gehlot) মন্তব্য নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি কংগ্রেসের তরুণ-তুর্কি নেতার।

রাজস্থানে মুখ্যমন্ত্রীর কুর্সি নিয়ে গত দু’বছর ধরেই অশোক গহলৌতের (Ashok Gehlot) সঙ্গে শচিন পাইলটের (Sachin Pilot) লড়াই চলছে। রাজনৈতিক শত্রু যাতে মরু রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে বসতে না পারেন তার জন্য কংগ্রেস সভাপতি নির্বাচনে লড়াই থেকে সরে দাঁড়িয়েছিলেন একদা গান্ধি পরিবারের ঘনিষ্ঠ কংগ্রেসের বর্ষীয়ান নেতা। বর্তমানে গুজরাত বিধানসভা ভোটে দলের প্রধান পর্যবেক্ষকের দায়িত্ব নিয়ে মোদি রাজ্যে ঘাঁটি গেড়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী।

দলীয় প্রার্থীদের হয়ে প্রচারের এক ফাঁকে এক সর্বভারতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমের প্রতিনিধিকে একান্ত সাক্ষা‍ৎকার দিয়েছেন গহলৌত (Ashok Gehlot)। আর ওই সাক্ষা‍ৎকারে কার্যত নিজের প্রধান রাজনৈতিক শত্রু শচিন পাইলটকে (Sachin Pilot) তুলোধনা করেছেন তিনি। রাজস্থানের মুখ্যমন্ত্রীর কথায়, ‘শচিন পাইলটের (Sachin Pilot) সঙ্গে ১০ জন বিধায়কও নেই। অথচ এক সময়ে তিনি দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। বিশ্বাসঘাতকতা করেছিলেন। একজন গদ্দার, বিশ্বাসঘাতককে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব মুখ্যমন্ত্রী করবেন বলে বিশ্বাস করি না।’

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি