‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রশ্ন তোলা অধ্যাপককে জামিন দিল শীর্ষ আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলি খান মাহমুদাবাদকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। গ্রেফতার হওয়া অধ্যাপক জামিন পেলেন শীর্ষ আদালতে। সুপ্রিম কোর্ট এই তদন্ত স্থগিত করতে চায়নি, বরং সরকারকে এই বিষয়ে তদন্তের জন্য একটি SIT গঠনের নির্দেশ দিয়েছে। পাশাপাশি শীর্ষ আদালতের প্রশ্ন, প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, কিন্তু অধ্যাপকের হঠাৎ এমন ‘সস্তার পাবলিসিটি’ দরকার হল কেন।

জামিন দিলেও আদালত মেহমুদাবাদকেও ছেড়ে কথা বলেনি। প্রথমত, অপারেশন সিঁদুর নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য তাঁকে তীব্র সমালোচনা করে শীর্ষ আদালত। বিচারপতি সরাসরি তাঁকে প্রশ্ন করেছেন, দানব এসে আমাদের দেশে আক্রমণ করেছে, তারপরেও কেন অধ্যাপকের এমন ‘সস্তার জনপ্রিয়তা’ অর্জন করার দরকার হল।

অশোকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এবং প্রধান অধ্যাপক মাহমুদাবাদকে গত সপ্তাহে অপারেশন সিঁদুর নিয়ে একটি সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য গ্রেফতার করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচার এবং জাতীয় অখণ্ডতা ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ কাজের অভিযোগ আনা হয়েছিল।

বুধবার বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এন কোটিশ্বর সিং-এর বেঞ্চে হাজির হয়ে মাহমুদাবাদের মামলার পক্ষে যুক্তি দেন প্রবীন আইনজীবী কপিল সিব্বল। জবাবে বিচারপতি সূর্য কান্ত বলেন, “সকলেরই বাকস্বাধীনতা এবং মত প্রকাশের অধিকার আছে। কিন্তু এখন কি এই সব নিয়ে কথা বলার সময়? দেশ ইতিমধ্যেই এই সবের মধ্য দিয়ে যাচ্ছে। দানব এসে আমাদের জনগণকে আক্রমণ করেছে, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এইসব অনুষ্ঠানে সস্তা জনপ্রিয়তা পেতে কেন অপারেশন সিঁদুরকে ব্যবহার করা হচ্ছে?”

সিব্বল এরপর জোর দিয়ে বলেন যে অধ্যাপকের সোশ্যাল মিডিয়া পোস্টের কোনও অপরাধমূলক উদ্দেশ্য নেই। বিচারপতি কান্ত উত্তর দেন, “আপনার জানা উচিত কী ঘটছে। বাকস্বাধীনতার অধিকার আছে সবই ঠিক, কিন্তু কর্তব্য কোথায়? যেন গত ৭৫ বছর ধরে পুরো দেশ কেবল অধিকার বণ্টন করছে, কোনও কর্তব্য করেনি।” বিচারপতি অধ্যাপকের মন্তব্যকে ‘কুৎসিত’ বলে উল্লেখ করেন বলেন, “এমন ভাষা ব্যবহার করা যায় না যা অন্যদের অনুভূতিতে আঘাত করে। নিরপেক্ষ ভাষা ব্যবহার করুন।”

অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলি খান মাহমুদাবাদকে দিল্লি থেকে গত ১৮ মে রবিবার গ্রেফতার করা হয়। মূলত সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গের চেষ্টা, বৈরিতা তৈরির চেষ্টা, বিচ্ছিন্নতাবাদে উস্কানি, সশস্ত্র বিদ্রোহ, নাশকতামূলক কার্যকলাপ, ধর্মীয় বিশ্বাসের অবমাননার অভিযোগ দায়ের হয়েছে এই অধ্যাপকের বিরুদ্ধে।

ফেসবুকে অধ্যাপক মাহমুদাবাদ অপারেশন সিঁদুর নিয়ে উইং কমান্ডার ব্যোমিকা সিং এবং কর্ণেল সোফিয়া কুরেশির প্রেস কনফারেন্সকে ‘হিপোক্রেসি’ বলে উল্লেখ করেছিলেন। পাশাপাশি লিখেছিলেন, ‘আমি খুব খুশি যে অনেক দক্ষিণপন্থী ভাষ্যকার কর্ণেল সোফিয়া কুরেশির প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু তাঁরা সম্ভবত একইভাবে জোর গলায় এটা দাবি করতে পারছেন না যে সমস্ত ভারতীয় নাগরিক বিজেপির ঘৃণা বিদ্বেষ ছড়ানোর কারণে, অনৈতিক বুলডোজার চালিয়ে ঘর নষ্ট করে দেওয়ার কারণে, গণপিটুনির শিকার হয়ে নিগৃহীত হয়েছেন তারা কী আগামীতে সুরক্ষিত থাকবে দেশে?’ এই পোস্টের কারণেই মাহমুদাবাদকে গ্রেফতার করা হয়েছিল।

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

কিউআর মেনু থেকে নম্বর চুরি, মধ্যরাতে তরুণীর ফোনে এল যে বার্তা…

৪ কোটি টাকায় বিলাসবহুল গাড়ি কিনলেন শাহরুখ খান

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?

ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নির্ধারিত শব্দ বিধি মানতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম শ্রীরামপুরের মেঘা, ভবিষ্যতের জন্য কী পরিকল্পনা?

বিজেপি জেতার আনন্দে মেতেছে কলকাতা, নাইটক্লাবে বাজছে মমতার ‘হাম্বা হাম্বা’ গান

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই সরকারি কর্মচারীদের ২ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা করলেন বিজয়

মোদির আর্জিতে সাড়া, দিল্লিতে চালু সপ্তাহে দু’দিন ওয়ার্ক ফ্রম হোম