নিশানায় মুসলিমরা! অসমে বহুবিবাহ নিষিদ্ধ সংক্রান্ত বিল পাশ

Share:

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: হিন্দু ভোট ব্যাঙ্ককে শক্তিশালী করতে বিধানসভা ভোটের আগেই তড়িঘড়ি করে বহু বিবাহ নিষিদ্ধ সংক্রান্ত বিল পাশ করল অসমের বিজেপি সরকার। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) অসম বিধানসভায় ওই বিল পাশ হয়েছে। মুসলিমদের বহু বিবাহ রুখতেই যে এই বিল পাশ হয়েছে তা জলের মতো স্বচ্ছ। যদিও অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা দাবি করেছেন, ‘এই বিল ইসলাম বিরোধী নয়।’

অসমে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার পরেই মুসলিমদের বিরুদ্ধে কার্যত ‘যুদ্ধ’ ঘোষণা করেছেন ‘দলবদলু’ হিমন্ত বিশ্বশর্মা। একসময়ে কংগ্রেসে ছিলেন। তখনও কার্যত দলের মধ্যে মুসলিম বিরোধী হিসাবেই পরিচিত ছিলেন তিনি। কয়েক বছর ধরেই রাজ্যে বহু বিবাহ নিষিদ্ধ করা হবে বলে হুঙ্কার ছাড়ছিলেন। অবশেষে এদিন বিধানসভায় ওই বিল পাশ হয়েছে। আইনে পরিণত করতে এবার বিল পাঠানো হবে রাজ্যপালের কাছে। যেহেতু রাজ্যের সাংবিধানিক প্রধানও এক সময়ে হিমন্তের রাজনৈতিক সহকর্মী ছিলেন ফলে ওই বিলে সই শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

এদিন বিধানসভায় পাশ হওয়া বিলে বহু বিবাহকে অপরাধ হিসাবে গণ্য করা হয়েছে। যার ফলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে। তবে তফসিলি উপজাতি (ST) এবং ষষ্ঠ তফসিলের আওতাধীন এলাকার লোকদের আইনের আওতা থেকে বাদ দেওয়া হয়েছে। বিলটিতে বলা হয়েছে, বহুবিবাহ বলতে এমন একজন ব্যক্তির বিবাহকে বোঝায় যদি কারও ইতিমধ্যেই জীবিত স্বামী থাকে, যদি আইনত অন্য স্বামী/স্ত্রী থেকে বিচ্ছিন্ন না হয়, অথবা যদি এমন বিবাহে থাকে যা এখনও বিবাহ বিচ্ছেদের ডিক্রি দ্বারা ভেঙে বা বাতিল না হয় এবং আপিল বিচারাধীন থাকে।বিলটিতে ভুক্তভোগী মহিলাকে ক্ষতিপূরণের বিধানও রয়েছে।

ঘরে বসেই বদলান আধারে থাকা মোবাইল নম্বর ও ইমেল! নয়া নিয়ম আনল UIDAI

ইসকনের ঐতিহ্যবাহী রথযাত্রার সূচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

প্রকৃতির সবুজ স্বর্গ, ঘুরে দেখতে পারেন ভারতের ‘মিনি সুইৎজারল্যান্ড’ খাজ্জিয়ার

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফাইনালে উঠলেও কড়া শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা, কোন অপরাধে?

৯,০০০mAh ব্যাটারি, ১৮৫Hz ডিসপ্লে-সহ বাজারে আসছে Redmi K100

দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে লরির ধাক্কায় প্রাণ গেল চারজনের, গুরুতর আহত ৩

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

ডায়াবেটিস থাকবে ১০০% নিয়ন্ত্রণে! পাতে রাখুন বিশেষজ্ঞদের পছন্দের সবজি

অফিসে অনবরত হাই উঠছে? চাঙ্গা হতে মেনে চলুন এই নিয়মগুলি

১৬ না ১৭ অগস্ট, কবে নাগ পঞ্চমী? জেনে নিন পুজোর শুভ সময়…