আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

জিহাদিদের স্বর্গ হয়ে উঠেছে অসম:  বিস্ফোরক স্বীকারোক্তি মুখ্যমন্ত্রী হিমন্তের

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: অসম (Assam) ক্রমশই জিহাদিদের স্বর্গ হয়ে উঠেছে। এমনই বিস্ফোরক স্বীকারোক্তি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Chief Minister Himanta Biswa Sarma)। বৃহস্পতিবার গুয়াহাটিতে ‘মিট দ্য প্রেস’ (Meet the press) অনুষ্ঠানে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। রাজ্যে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ সংক্রান্ত এক প্রশ্নের উত্তর দিতে মুখ্যমন্ত্রী (Chief Minister) বলেন, ‘রাজ্যে সম্প্রতি ছয়জন বাংলাদেশি নাগরিক (Bangladeshi) ধরা পড়েছে। এরা আনসারুল ইসলাম গোষ্ঠীর সদস্য। অসমে তারা প্রবেশ করেছিল এখানকার তরুণদের (youth) জিহাদি কার্যকলাপে উদ্ধুদ্ধ করতে। চলতি বছর মার্চে বরাপেটায় সন্ধান পাওয়া যায় প্রথম মডিউলের (module) । একজনকে গ্রেফতার করা হয়েছে।’

মুখ্যমন্ত্রী আরও বলেন, বিভিন্ন রাজ্যে থেকে ইমামরা অসমে প্রবেশ করছে। তাদের উদ্দেশ্য মুসলিম সম্প্রদায়ের তরুণদের জিহাদি (jihadi )মন্ত্রে দীক্ষিত করা। বিষয়টি রীতিমতো উদ্বেগের। হিমন্ত বিশ্ব শর্মার কথায় বিচ্ছিন্নতাবাদী (insurgency activities) কার্যকলাপ এবং জিহাদি কার্যকলাপের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। বহু বছর আগে জিহাদি মন্ত্রে দীক্ষিত করার প্রক্রিয়া শুরু হয়। এর পরবর্তী ধাপ ইসলামি মৌলবাদ প্রচারে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করা, পরবর্তী ক্ষেত্রে ইসলামের মৌলবাদ (fundamentalism) প্রচারে প্রত্যক্ষ অংশগ্রহণ, যা চূড়ান্ত ধ্বংসাত্মক কার্যকলাপের রূপ নেয়। মুখ্যমন্ত্রীর আরও দাবি, করোনাকালে বাংলাদেশ (Bangladesh) থেকে আসা নাগরিকেরা এই ধরনের বেষ কয়েকটি ক্যাম্প চালায়।

রাজ্যবাসীর (people of Assam) কাছে তাঁর আর্জি, এই ধরনের কোনও শিবির তাদের নজরে পড়লে বা তারা যদি খোঁজ পান এলাকার কোনও তরুণ জিহাদি কার্যকলাপে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করছে, যোগাযোগ রাখছে এই সব প্রতিষ্ঠানের সঙ্গে, তারা যেন অবিলম্বে পুলিশ ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে।

Published by:

Share Link:

More Releted News:

লোকাল ট্রেনেই মিলল ‘ফ্লাইট’-এর আমেজ! ইনফ্লুয়েন্সারের ‘এয়ার হোস্টেস’ হওয়ার ভিডিও ভাইরাল

গণনায় অশান্তি এড়াতে বড় পদক্ষেপ, ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে ভারত-ভুটান সীমান্ত

অফিসে ভুলেও মুখ খুলবেন না এই বিষয়গুলো নিয়ে! ভাইরাল অ্যামাজন কর্মীর ভিডিও

৯ বছরের নাবালিকাকে জোর করে গোপনাঙ্গ স্পর্শের চেষ্টা, গ্রেফতার পুলিশের সহকারী কমিশনার

প্রশ্নফাঁসের নামে প্রতারণা, লখনউতে এসআই-হোম গার্ড পরীক্ষাকাণ্ডে গ্রেফতার-২

সম্পত্তির লোভে মা-বাবাকে খুন করে দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ , গ্রেফতার ছেলে-বৌমা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ