আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আতঙ্ক! চোখ রাঙাচ্ছে ভয়ংকর জাপানি এনকেফালাইটিস, ভারতে আক্রান্ত ৪২৪

নিজস্ব প্রতিনিধিঃ অসমে ভয়াবহ আকার নিয়েছে জাপানি এনকেফালাইটিস। সম্প্রতি এক তথ্য সামনে এসেছে সেখানে দেখা গিয়েছে, জুন এবং জুলাই মাসে অসমে  জাপানি এনকেফালাইটিসে  আক্রান্ত হয়েছেন ৪২৪ জন। আর তার মধ্যে প্রাণ হারিয়েছেন ৩২ জন। পাশাপাশি ম্যালেরিয়ায় ৩৫৩ জন এবং ডেঙ্গুতে ২৯৪ জন  আক্রান্ত হয়েছেন।

এই প্রসঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের তরফে জানান হয়েছে, চলতি বছর জুন ও জুলাই মাসে জাপানি এনকেফালাইটিসে  আক্রান্ত হয়েছেন ৪২৪ জন। তাদের মধ্যে জুন মাসে ৪৮ জন এবং জুলাই মাসে ৩৭৬ জন আক্রান্ত হন। জুন মাসে এনসেফালাইটিসের কারণে একজন রোগীর মৃত্যু হয়েছে এবং জুলাই মাসে ২৮  জন রোগী প্রাণ হারান।

জাপানি এনকেফালাইটিস কী?

বিশ্ব স্বাস্থ্য দফতর জানিয়েছে,  জাপানি এনকেফালাইটিস ফ্ল্যাভিভাইরাস থেকে হয়। এর সঙ্গে ডেঙ্গির ভাইরাসের মিল রয়েছে। এছাড়াও ইয়েলো ফিবার, ওয়েস্ট নাইল ফিভারের সঙ্গেও এর সদৃশ মেলে। মূলত মশা থেকে এটি ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, এই অসুখের মূল লক্ষ্য হল – পেট ব্যথা, বমি, জ্বর, মাথা ব্যাথা ইত্যাদি লক্ষণ। বলা বাহুল্য, এই অসুখের চিকিৎসায় তেমন কোনও অ্যান্টিভাইরাল নেই। সেক্ষেত্রে রোগীকে সাপোর্টিভ চিকিৎসা করা হয়। অর্থাৎ যেমন উপসর্গ তেমন চিকিৎসা।

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ