৬৬ কো‌টি টাকার নেশার ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ত্রিপুরার তিন কুখ্যাত মাদক পাচারকারী

Share:

নিজস্ব প্রতিনিধি,অসম: বিপুল প‌রিমান মাদক সহ ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য অসমের করিমগঞ্জ‌ থানার পু‌লি‌শের হা‌তে ধরা পড়ল ত্রিপুরার তিন কুখ্যাত মাদক পাচারকারী । গোপন খবরের ভিত্তিতে পুলিশের একটি দল করিমগঞ্জ শিলচর জাতীয় সড়কের লামাজুয়ার এলাকায় অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার সহ তিনজন‌ কুখ্যাত মাদক পাচারকারীকে আটক করে থানায় নিয়ে আসে। এই অ‌ভিযা‌নে ধৃত মাদক পাচারকারীদের কাছ থেকে ২ লক্ষ ২০ হাজার নেশার ইয়াবা ট্যাবলেট বা‌জেয়াপ্ত হয়। অসম পুলিশের আইজিপি পার্থসারথি মহন্ত এবং করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান চা‌লি‌য়ে সার্থকতা লাভ ক‌রে।

উদ্ধারকৃত নেশা সামগ্রীগুলির কা‌লো বাজারী মূল্য ৬৬ কোটি টাকা হ‌বে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। জানা যায়, মিজোরাম(Mizoram) থেকে একটি নম্বর বিহীন বোলেরো ক্যাম্পাস গাড়ি ত্রিপুরার দিকে আসছিল।গা‌ড়ি‌টি শিলচর(Silchar) জাতীয় সড়কের লামাজুয়ার এলাকায় আসার পর পুলিশ গাড়িটিকে আটক করে তল্লাশি চালিয়ে গাড়িটির পেছনের লাইটের ভেতরে লুকানো অবস্থায় ২ লক্ষ ২০ হাজার নেশার ইয়াবা ট্যাবলেট উদ্ধার ক‌রে। ধৃত‌দের তিনজন কুখ্যাত মাদক পাচারকারীদের নাম হলো ত্রিপুরার মেলাঘর এলাকার খাইরুল হোসেন,নবির হোসেন ও মামন মিয়া।

বর্তমা‌নে ধৃত তিনজন কুখ্যাত মাদক পাচারকারীকে গ্রেফতার করে করিমগঞ্জ সদর থানায়(Karimganj Sadar P.S.) আটক করে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পু‌লিশ।এই ঘটনায় করিমগঞ্জ থানার পুলিশ ধৃত তিনজন কুখ্যাত মাদক পাচারকারীদের বিরুদ্ধে মাদক চোরা চালান আইনে মামলা দায়ের করে এই নেশাপাচার কান্ডে জ‌ড়িত অন্যদের খু‌ঁজে বের করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।

করোনা ভাইরাস ছড়ানোয় অভিযুক্ত চিনের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

কোমরে দড়ি বেঁধে আদালতে পেশ মুন্না-অনিমেষ, ‘চোর-চোর’ স্লোগানে সরগরম চন্দননগর

সন্তানের সামনেই স্ত্রীকে বেঁধে নির্মম মারধর, জোর করে প্রস্রাব পানে বাধ্য করল পাষণ্ড স্বামী

সকাল-সন্ধ্যায় কখন মিলবে জগন্নাথদেবের দর্শন? প্রকাশ্যে দিঘা মন্দিরের নতুন সময়সূচি

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে অল্লু অর্জুনকে সশরীরে হাজিরার নির্দেশ

হাসপাতাল চত্বরে খালের জল থেকে বস্তাবন্দি বৃদ্ধর দেহ উদ্ধার, আটক ১

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

শনি-রবি রাজ্যে বড় দুর্যোগের আশঙ্কা! সতর্ক করল আবহাওয়া দফতর

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

আরও বিপাকে শওকত মোল্লা, তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের

পর পুরুষের প্রেমে মজেছেন স্ত্রী, অভিমানে ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা ‘দুঃখী’ স্বামীর

ডিনার টেবিলে আনুন নতুন স্বাদ, বাড়িতেই বানিয়ে ফেলুন স্পাইসি গ্রিলড চিকেন