রক্ষকই ভক্ষক! তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার কনস্টেবল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রক্ষকই ভক্ষক হয়ে উঠলেন! যার কাজ সুরক্ষা দেওয়া, সেই-ই যদি ভয় আর অত্যাচারের কারণ হয়ে ওঠে-তবে সমাজের জন্য তা কতটা ভয়াবহ, তারই নজির সামনে এল চেন্নাই-তে। বেসান্ত নগর সমুদ্র-সৈকতের কাছে এক তরুণীকে যৌন নিগ্রহ ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

সূত্রের খবর, এক বেসরকারি কলেজের ছাত্রী ওই তরুণী। ঘটনার দিন  সে এবং তার এক বন্ধুর সঙ্গে গাড়িতে বসে ছিলেন। সেই সময় অভিযুক্ত ব্যক্তি এসে তাদের ভয় দেখাতে শুরু করে এবং নিজেই গাড়ির ড্রাইভিং সিটে বসে জিজ্ঞাসাবাদ শুরু করে। হুমকির সুরে কথা বলতে বলতে সে ছাত্রীর কাছ থেকে টাকা ছিনতাই করে। পরে অভিযুক্ত ওই গাড়িটি একটি এটিএমের সামনে নিয়ে যায় এবং ছাত্রীকে জোর করে টাকা তুলতে বাধ্য করে। এই সময়েই তাকে যৌন নিগ্রহ করা হয় বলে অভিযোগ। প্রায় ৮ হাজার টাকা নেওয়ার পর অভিযুক্ত তাদের আবার আগের জায়গায় ফিরিয়ে দিয়ে নিজের দুই চাকার গাড়িতে চেপে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ স্প্যানিশ লা লিগা শিরোপা জয়ের কাছে বার্সালোনা

ঘটনার পর ভয়ে প্রথমে বিষয়টি পরিবারকে জানাতে পারেননি ছাত্রী। পরে নিজের দিদিকে সব খুলে বললে, তিনিই তাকে পুলিশে অভিযোগ দায়ের করতে উৎসাহ দেন। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে শনাক্ত করে। জানা যায়, তার নাম জোসেফ এবং তিনি হাই কোর্ট থানায় কর্মরত ছিলেন। অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে এবং ঘটনার পূর্ণ তদন্ত শুরু হয়েছে।

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

কেরিয়ারে বারবার বাধা আসছে? মেঝেতে ব্যাগ রাখার অভ্যাসও হতে পারে কারণ

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

দুর্গাপুজোয় বেড়ানোর প্ল্যান? চতুর্থী থেকে ষষ্ঠী কোন দিনের টিকিট কবে পাবেন? জানুন এখনই

ভাণ্ডারার পর প্লাস্টিকে ভরল শ্রাবণী মেলার চত্বর, ঝাঁটা হাতে পরিচ্ছন্নতার বার্তা পুলিশের

‘পরিবার দেউলিয়া, বেঁচে থাকতে ‘সি’ গ্রেড ছবিতে অভিনয়’, দুঃখ ভরা কাহিনি বাঙালি অভিনেত্রীর