ডাক্তারের সঙ্গে নৈশভোজ করছে আরশোলা! JW Marriott-হোটেলে অবাক কাণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধি:  মুম্বইয়ের পাঁচতারা হোটেলে নৈশভোজ  করতে গিয়ে এমন অতিথির মুখোমুখি হতে হবে তা ভুলেও ভাবেননি  বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. অশোক শেঠ। হঠাৎ আসা অতিথিকে দেখে রীতিমত ক্ষুব্ধ হয়েছেন চিকিৎসক। মুম্বইয়ের পাঁচতারা হোটেলে ডিনার করতে গিয়ে টেবিলে দেখতে পান আরশোলা। ঘটনাটি সামনে আসতেই ক্ষোভ প্রকাশ করেন। সোশ্যাল মিডিয়াতে উগড়ে দিয়েছেন ক্ষোভও। এই ঘটনা শুধু হোটেলের পরিচ্ছন্নতা নিয়েই প্রশ্ন তোলেননি বরং চিকিৎসক মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কমিশনার তুকারাম মুন্ধেকেও ট্যাগ করেছেন। 

আরও পডুন: জেলবন্দি স্বামীর হয়ে ভোট চাইতে আসরে নামলেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর স্ত্রী

মুম্বইয়ের জেডব্লিউ ম্যারিয়টের সাহার এলাকার  রমানো রেস্তোরাঁয় নৈশভোজ করার সময় তাঁর টেবিলের উপর একটি ছোট আরশোলা ঘুরে বেড়াতে দেখা যায়। ঘটনাটি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় সরব হন তিনি। ডা. শেঠ জানান, শনিবার রাতে বিদেশি প্রতিনিধিদের সঙ্গে ওই রেস্তোরাঁয় নৈশভোজ করতে গিয়েছিলেন তিনি। তখন  খাবারের টেবিলেই একটি ছোট আরশোলা দেখতে পান। সেটি সরানোর চেষ্টা করা হলেও সেটি টেবিল ছেড়ে যায়নি বলেই জানান তিনি। ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তিনি ওই আরশোলার নাম দেন ‘রোচি’। ঘটনার ছবি পোস্ট করে ডা. শেঠ লেখেন, আচমকাই যেন নৈশভোজে  যোগ দিতে চলে এসেছিল রোচি। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘দেখুন কে অপ্রত্যাশিতভাবে রাতের খাবার খেতে চলে এলো।  রোচি,  একটি আরশোলার সন্তান, শনিবার রাতে মুম্বাইয়ের সাহারে অবস্থিত জে ডব্লিউ ম্যারিয়টের রোমানো রেস্তোরাঁয় আমাদের টেবিলে এসে আমাদের সঙ্গে  রাতের খাবার ভাগ করে নিতে চেয়েছিল। আমাদের অনেক অনুরোধ সত্ত্বেও ‘রোচি’ যেতে রাজি হলো না। হয়তো ও পাস্তা নয়, পিৎজা চেয়েছিল।’ 

 তবে মজার ছলে বিষয়টি বললেও অভিজ্ঞতাটি তাঁর কাছে মোটেই হাসির ছিল না। আরশোলা দেখার পর তাঁর এবং সঙ্গীদের খাওয়ার ইচ্ছাই চলে যায়। শেষ পর্যন্ত তাঁরা না খেয়ে রেস্তোরাঁ ছাড়েন। এরপরই হোটেলের পরিচ্ছন্নতা নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন এই বিশিষ্ট চিকিৎসক। তিনি মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কমিশনার তুকারাম মুন্ধে, FSSAI এবং JW Marriott-কে পোস্টে ট্যাগ করেন। পাশাপাশি লেখেন, তাঁরা যেহেতু মুন্ধের এলাকার মধ্যে রয়েছেন, তাই আশা করা যায় বিষয়টি তিনি নজর দেবেন। 

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক