জেলবন্দি স্বামীর হয়ে ভোট চাইতে আসরে নামলেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর স্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের আগে একের পর এক ঘটনায় রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। ৬ অক্টোবরের ভোটের আগে ২০০৭ সালের পুরনো মামলায় গ্রেফতার হয়েছেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। হলদিয়া মহকুমা আদালত তাঁকে ৩ অক্টোবর পর্যন্ত ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে।

এই পরিস্থিতিতে স্বামীর হয়ে প্রচারে নামলেন মিলনের স্ত্রী অর্পিতা প্রধান। ভিডিয়োবার্তায় নন্দীগ্রামবাসীর কাছে মিলনকে ভোেট দেওয়ার আবেদন জানান তিনি। অর্পিতার দাবি, কংগ্রেসের প্রার্থী হওয়ার পরই মিলনকে গ্রেফতার  করা হয়েছে। ২০০৭ সালের মামলাটিকে ‘মিথ্যা’ বলেও অভিযোগ করেন তিনি। তাঁর প্রশ্ন, এত বছর ধরে গ্রেফতার না হলেও ভোটের আগে কেন মিলনকে গ্রেফতার করা হল? অর্পিতা বলেন, ‘ভোটের রায় দিয়েই মানুষ মিথ্যার বিরুদ্ধে সত্যের পক্ষে জবাব দিক’। তাঁর দাবি, গোটা পরিবারের ভবিষ্যৎ মিলনের উপর নির্ভরশীল। নন্দীগ্রামের মানুষ মিলনকে চেনেন বলেও দাবি করে ভোটারদের কাছে তাঁর সমর্থনে ভোট দেওয়ার আবেদন জানান তিনি।

আরও পড়ুনঃ ডাক্তারের সঙ্গে নৈশভোজ করছে আরশোলা! JW Marriott-হোটেলে অবাক কাণ্ড

অন্যদিকে, ২০০৭ সালের নন্দীগ্রাম ও খেজুরি থানার মোট চারটি মামলায় মিলনের নাম রয়েছে। অভিযোগগুলির মধ্যে খুন, খুনের চেষ্টা, অপহরণ, প্রমাণ লোপাট এবং অস্ত্র আইনের ধারাও রয়েছে। পুলিশের বক্তব্য, দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন এবং তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল।নির্বাচন ঘিরে ওয়ারেন্ট কার্যকর করার নির্দেশের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে বলে দাবি পুলিশের। মিলনের গ্রেফতারিকে ঘিরে কংগ্রেস রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে। প্রদেশ কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে, প্রার্থীকে দ্রুত জেল থেকে বার করতে আইনি পদক্ষেপ করা হবে এবং প্রয়োজনে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হওয়ার পথও খোলা রয়েছে। এর মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে সমর্থনের ঘোষণা করেছেন।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক