প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের খুনের মামলা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির র বিরুদ্ধে উঠল খুনের অভিযোগ। তাঁর বিরুদ্ধে মামলা রুজু করেছে বর্তমান মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর পুলিশ। সূত্রের খবর, ওয়াইএসআর কংগ্রেসের প্রধান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি এবং দুইজন আইপিএস অফিসারের বিরুদ্ধে  দায়ের হয়েছে অভিযোগ।

খুনের ষড়যন্ত্রে যে দুই আইপিএস অফিসারের নাম রয়েছে, তাঁরা হলেন পিভি সুনীল কুমার এবং পিএসআর সীতারামাঞ্জজানেউলু।  ক্ষমতাসীন তেলুগু দেশম পার্টির (টিডিপি) বিধায়ক কে রঘুরাম কৃষ্ণ রাজু তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের’ অভিযোগ এনে পুলিশের কাছে এফআইআর দায়ের করেছেন । বলা বাহুল্য, তাৎপর্যপূর্ণ ভাবে জগন্মোহনের  দলেরই প্রাক্তন সাংসদ  ছিলেন রাজু।  তবে বর্তমানে তিনি  টিডিপির বিধায়ক।

উল্লেখ্য, ২০২১ সালে অন্ধ্রের মুখ্যমন্ত্রী হিসাবে ছিলেন রেড্ডি। সেইসময় অবমাননাকর মন্তব্যের অভিযোগে রাজুকে গ্রেফতার করেছিল পুলিশ। শুধু তাই নয় রাজুর বিরুদ্ধে দায়ের হয়েছিল রাষ্ট্রদ্রোহের মামলা। এই ঘটনা নিয়ে সম্প্রতি রাজু জানিয়েছেন, ‘সেই সময় কোন ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করা হয়েছিল। এরপর আমায় সিআইডি  দফতরে পাঠান হয়। আর সেখানেই  আমার ওপর নানান রকমের অত্যাচার চলত। পাশাপাশি দেওয়া হয়েছিল খুনের হুমকি।‘রাজুর এই বক্তব্যের পরেই অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের হল খুনের অভিযোগ।

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন