উত্তরাখণ্ডের ভয়াবহ তুষারধস, চাপা পড়লেন ৫৭ শ্রমিক, চলছে উদ্ধারকাজ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরাখণ্ডের চামোলিতে  বড় দুর্ঘটনা । মানা গ্রামের কাছে  আচমকাই তুষারধস।   আশঙ্কা করা হচ্ছে হিমবাহ ভাঙনের ফলে চাপা পড়ে গিয়েছেন ৫৭ জন শ্রমিক । তাদের মধ্যে ১০ জনের উদ্ধার করা  হয়েছে । বাকি শ্রমিকদের খুঁজতে শুরু   চলছে উদ্ধারকাজ । শুক্রবার মানা থেকে ঘাসতোলির মাঝে জাতীয় সড়কের উপর এই ঘটনা ঘটেছে। সেইসময় ৫৭ জন রাস্তা সারাইয়ের কর্মী কাজ করছিলেন । আর তখনই তুষারধস শুরু হয়ে যায় । 

 দুর্ঘটনার পর প্রশাসন এবং বিআরও টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। বর্তমানে, আইটিবিপি এবং গাড়োয়াল স্কাউটের দল উদ্ধার কাজে যোগদান করেছে । জোরকদমে চলছে অভিযান । সূত্রের খবর, দুর্ঘটনার সময় ঘটনাস্থলে একটি বেসরকারি ঠিকাদারের বিপুল সংখ্যক শ্রমিক কাজ করছিলেন। তাঁরা সকলেই ছিলেন বিআরও চুক্তির অধীনে কর্মরত ঠিকাদার । এদিন কাজ করার সময় আচমকাই তুষারধস নামতেই  সকলেই ছোটছুটি শুরু করে দেন । তবে কয়েকজন পালাতে সক্ষম হলেও  ৫৭ জন শ্রমিক তুষারে মধ্যে   আটকে  পড়েন। 

ইতিমধ্যেই এই ঘটনায় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি শোকপ্রকাশ করেছেন । এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন,’ চামোলি জেলার মানা গ্রামের কাছে আচমকাই তুষারধসে অনেক শ্রমিক চাপা পড়ে গিয়েছেন । খুবই দুঃখজনক ঘটনা । আইটিবিপি, বিআরও এবং অন্যান্য উদ্ধারকারী দল উদ্ধার অভিযান চালাচ্ছে । ‘ বলা বাহুল্য, বেশ কয়েকদিন  ধরেই ভারী বৃষ্টিপাতের কারণে উত্তরাখণ্ডের পাশাপাশি  হিমাচল প্রদেশের অনেক এলাকায় মারাত্মক ক্ষতি হয়েছে। এই আবহে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা । 

বাড়ছে পিঠের ব্যথা! অজান্তেই শিরদাঁড়ার ক্ষতি করছে এই ৬ অভ্যাস

বাড়ির উত্তর দিকে এই জিনিসগুলি রাখছেন না তো? পড়তে পারেন চরম আর্থিক সমস্যায়

গোপন কোথা কারও সঙ্গে শেয়ার করলেই সর্বনাশ, রাস্তায় গাড়ি আস্তে চালান

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?