মূর্তি স্থাপন, আচার অনুষ্ঠান এবং মন্ত্র জপ, অযোধ্যায় রাম দরবারে শুরু প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: রাম জন্মভূমি অযোধ্যায় ফের তৈরি হতে চলেছে ইতিহাস। নবনির্মিত বিশাল রাম মন্দিরের প্রথম তলে অবস্থিত রাজদরবারে ভগবান রাম নিজে অধিষ্ঠিত হতে চলেছেন। আজ ৫ জুন অভিজিৎ মুহূর্তে রাম দরবার সহ মন্দির কমপ্লেক্সের সাতটি মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুভানুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অযোধ্যা এবং বারানসীর ১০১ জন আচার্য বৈদিক মন্ত্রের মাধ্যমে এই ধর্মীয় আচার পালন করছেন।

ইতিমধ্যেই রাম দরবারে প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান শুরু হয়েছে। চলে এসেছেন মুখ্যমন্ত্রী যোগী। দিয়েছেন রাম মন্দিরে পুজো। বৃহস্পতিবার ভোর ৬:৩০ মিনিটে সকল আচার্য যজ্ঞ মণ্ডপে প্রবেশের পর থেকে শুরু হয়ে যায় প্রাণপ্রতিষ্ঠার আচার। সকাল ৬:৪৫ মিনিটে আটটি মূর্তির ঘুম ভাঙিয়ে শয়নকক্ষ বের করা হয়। তারপর চলে স্নানপর্ব।

প্রথম তলায় অবস্থিত বিশাল রাম দরবার এবং গর্ভগৃহের চার কোণে নির্মিত আরও সাতটি মন্দিরে প্রাণপ্রতিষ্ঠা হবে আজ। সমস্ত আচার শেষে শ্রীরাম নিজে রাম দরবারে উপবিষ্ট হবেন। অভিজিৎ মুহূর্তের ১৭ মিনিটের পবিত্র সময়কালে (১১:৪৭ থেকে ১২:৪৫) রামদরবার সহ আরও সাতটি মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে। এরপর মহা আরতি ও মহা প্রসাদের আয়োজন করা হবে। গোটা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ ৫০০ অতিথি উপস্থিত রয়েছেন।

রাম মন্দিরের প্রথম তলায় অবস্থিত রাম দরবারের শ্রী রাম, মাতা সীতা, লক্ষ্মণ এবং হনুমানজির মূর্তির অভিষেক হবে আজকের অনুষ্ঠানে। সব মিলিয়ে বৃহস্পতিবারে অযোধ্যায় অনুষ্ঠিত এই অনুষ্ঠান ধর্মীয় ও সাংস্কৃতিক উভয় দিক থেকে গুরুত্বপূর্ণ।

CAA-তে নাগরিকত্বের আবেদন নিয়ে বড় পদক্ষেপ, হুগলিতে শুরু শুনানি

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

জেলাস্তরের খেলায় পড়ুয়াদের জয়ে গোটা স্কুলকে বিরিয়ানি খাওয়ালেন প্রধান শিক্ষক

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘দেশজুড়ে চর্চা হচ্ছে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাজের ভূয়সী প্রশংসা রাজনাথের

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

বিবাহবিচ্ছেদের পর থেকেই ভুগছিলেন মানসিক অবসাদে! নবদ্বীপে মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্য

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা