এই মন্দিরে চুরি করলেই বিপদ, অন্ধ হয়ে যায় চোর!

Share:

নিজস্ব প্রতিনিধি : শহর, রাজ্য বা দেশের বিভিন্ন মন্দিরে বহু সময়ে চুরির খবর পাওয়া যায়। বিগ্রহের গয়না থেকে প্রণামী বাক্স লুটের খবরও মেলে। কিন্তু দেশের মধ্যে এমন একটি মন্দির রয়েছে, যেখানে চুরি করতে গেলে ভয় পায় চোরেরাও। কোনও কারণে চুরি করলে বিপদ তাঁদের পিছু ছাড়ে না। বিশ্বাস করা হয়, মন্দিরের সীমান্তের ভেতর থেকে কেউ চুরি করলে হয়রানির শিকার হতে হয়। তারা অন্ধও হয়ে যায়। সেই কারণে ভয়ে এই মন্দির এড়িয়ে চলে চোরেরা। চলুন এই মন্দিরের রহস্য এবং কেন মানুষ চুরি করতে ভয় পায়, তা জেনে নেওয়া যাক।

সূত্রের খবর, এটি বাবা ব্রহ্মর্ষি রামকৃষ্ণ জির মন্দির। উত্তরপ্রদেশের মৌ জেলার কোঠিয়া গ্রাম পঞ্চায়েতে অবস্থিত এটি। সবাই চুরি করতে ভয় পায় এই মন্দিরে। আগে একটা সময় ছিল, এই মন্দিরে প্রচুর পরিমাণে রুপোর মুদ্রা থাকত।  সেই রুপোর মুদ্রাগুলো চুরি করার চেষ্টা করেছিল ৩ জন। বস্তা ভর্তি করে মন্দির থেকে পালানোর চেষ্টা করছিল তারা। কিন্তু কোনওভাবেই মন্দির থেকে বের হতে পারছিল না। মন্দির চত্বরেই দৃষ্টি শক্তি হারিয়েছিলেন তারা। সেই সময়  বাবা ব্রহ্মর্ষি রামকৃষ্ণের এক শিষ্য ওই ৩জনকে সেই বস্তা রেখে মন্দির থেকে বের করার ব্যবস্থা করে। তখন থেকেই এই মন্দিরে চুরি করলে বিপদে পড়ার কথা ছড়িয়ে পড়ে। 

এই মন্দিরের পুরোহিত গিরজেশ পণ্ডিত জানিয়েছেন, মন্দির থেকে কেউ কিছু নিয়ে যেতে পারে না। কিছু নিয়ে গেলেও তা ফেরৎ নিয়ে আসে। না হলেই চরম হেনস্থার শিকার হতে হয়। প্রতিবছর এখানে বড় মেলার আয়োজন করা হয়। টানা ৫ দিন ধরে যজ্ঞ চলে। অযোধ্যা থেকে ১০১ পণ্ডিত এসে পুজোর আয়োজন করেন। একবার নয় বেশ কয়েকবার এই মন্দিরে চুরির চেষ্টা করে বিফল হতে হয়েছে। যাঁরা বাবাকে বিশঅবাস করেন না, তাঁরাও সমস্যায় পড়েন। এখানে আন্তরিকভাবে কিছু চাইলে সেই ইচ্ছাপূরণ হয়। 

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল