জোরপূর্বক প্রসব করাতে গিয়ে গর্ভেই কাটা পড়ল নবজাতকের মাথা, চাঞ্চল্য যোগী রাজ্যে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  উত্তরপ্রদেশের বস্তি জেলায় এক মর্মান্তিক চিকিৎসা-গাফিলতির ঘটনা সামনে এসেছে। অভিযোগ, অ্যাম্বুল্যান্সে জোর করে প্রসব করানোর চেষ্টা করতে গিয়ে এক নবজাতকের শরীর ও মাথা আলাদা হয়ে যায়, যার ফলে শিশুটির দেহ বাইরে বেরিয়ে এলেও কাটা মাথাটি মায়ের গর্ভেই রয়ে যায়।

জানা গিয়েছে, সাত মাসের অন্তঃসত্ত্বা প্রেমা দেবী প্রসববেদনা শুরু হওয়ায় তাঁকে কুদ্রাহা কমিউনিটি হেলথ সেন্টার-এ নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুল্যান্সে তোলা হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর তীব্র প্রসববেদনা শুরু হয়। অভিযোগ, অ্যাম্বুল্যান্সে উপস্থিত এক আশাকর্মী কোনও বিশেষজ্ঞ চিকিৎসকের জন্য অপেক্ষা না করে প্রেমা দেবীকে একটি ব্যথানাশক ইনজেকশন দেন এবং জোর করে স্বাভাবিক প্রসব করানোর চেষ্টা করেন।প্রেমা দেবীর স্বামী নীরজ কুমারের দাবি, সেই সময়েই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। প্রসবের সময় শিশুটির দেহ বাইরে বেরিয়ে এলেও মাথাটি মায়ের গর্ভের ভিতরেই আটকে যায়। পরিস্থিতি গুরুতর হয়ে পড়লে স্বাস্থ্যকর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে ঝুঁকি বেশি থাকায় চিকিৎসকেরা তাঁকে কাইলি মেডিকেল কলেজ-এ রেফার করেন।

সেখানে আল্ট্রাসাউন্ডসহ একাধিক পরীক্ষা করে চিকিৎসকেরা ভয়াবহ পরিস্থিতির বিষয়টি নিশ্চিত হন। এরপর জরুরি অস্ত্রোপচার করে মায়ের গর্ভথেকে শিশুটির মাথা বের করে আনেন। চিকিৎসকদের দাবি, বর্তমানে প্রেমা দেবী নিরাপদ আছেন এবং চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার জেরে অভিযুক্ত আশাকর্মীসহ অ্যাম্বুল্যান্সে উপস্থিত অন্যান্য স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তবে এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনও কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।

কাঁচা মাছ-মাংসে বিষ নেই তো? সন্ধানে গড়িয়াহাট বাজারে হানা খাদ্য সুরক্ষা দফতরের

মেক্সিকোয় ধর্মীয় উৎসব চলাকালীন বিস্ফোরণে হত ১০, আহত ৬০

‘বিতর্ক তৈরি করে লাভ নেই, সরকার তদন্ত করবে’, দিল্লিতে মেসবাড়ি ভেঙে পড়া নিয়ে দিলীপ ঘোষ

আজ থেকেই অ্যাকাউন্টে ঢুকবে ১৫০০ টাকা! কতজন পাবেন বার্ধক্য, বিধবা ভাতা?

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার, দলে এলেন কুপার সহ ৩ খেলোয়াড়

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

মিয়ামি বিমানবন্দরে মর্মান্তিক দুর্ঘটনা, বিধ্বস্ত অ্যামাজনের পণ্যবাহী বিমান, নিহত ৫

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি! সোমবার থেকেই বদলাবে বাংলার আবহাওয়া

সকালেই জোড়া অভিযান! নাদিমুল হকের অফিস থেকে দিল্লির তৃণমূল সদর দফতরে হানা ইডি-র

রানওয়ে পেরিয়ে ট্রাকে ধাক্কা! দাউদাউ করে জ্বলছে বিমান, ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৫

৮০ বছর পর অন্ধকার ঘুচল! বিধায়কের উদ্যোগে নামখানার বৃদ্ধ দম্পতির ঘরে জ্বলল বিদ্যুতের আলো

যুদ্ধের খরচ তুলতে পর্নোগ্রাফি বৈধ করবে ইউক্রেন! ৩০ হাজার ড্রোন কেনার পরিকল্পনা

উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা! ৩২ জন তীর্থযাত্রী নিয়ে উল্টে গেল বাস, মৃত একাধিক