‘স্ত্রী ছাড়া প্রধানমন্ত্রীর বাসভবনে বসবাস করা ভুল’, মোদিকে খোঁচা লালুর

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: বিহারের রাজধানীতে বিরোধী জোটের বৈঠকের পরে সাংবাদিক বৈঠকে আচমকাই কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে বিয়ে করার পরামর্শ দিয়েছিলেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। মজার ছলেই বলেছিলেন, ‘এখনও দেরি হয়ে যায়নি, চটপট করে বিয়ে করে ফেলুন। আমরা বরযাত্রী হিসেবে যাব।’ তাঁর ওই মন্তব্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। বৃহস্পতিবার ওই পরামর্শ দেওয়া নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে প্রাক্তন রেলমন্ত্রী বলেছেন, ‘স্ত্রী নেই এমন কারও প্রধানমন্ত্রী হওয়া উচিত নয়। প্রধানমন্ত্রীর বাসভবনে স্ত্রী না থাকা ভুল।’ রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, আসলে স্ত্রী না থাকার বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই খোঁচা দিয়েছেন লালু।

এদিন পটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন আরজেডি সুপ্রিমো। স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন বর্ষীয়ান নেতা। এক সাংবাদিক প্রশ্ন ছোড়েন, রাহুল গান্ধিকে বিয়ের পরামর্শ কেন দিয়েছেন? জবাবে লালু বলেন, ‘আমি মনে করি, স্ত্রী নেই এমন কারও প্রধানমন্ত্রী হওয়া উচিত নয়। স্ত্রী ছাড়া প্রধানমন্ত্রীর বাসভবন অসম্পূর্ণ। এটা হওয়া উচিত নয়।’

পাশাপাশি আগামী লোকসভা ভোটে বিরোধীদের সাফল্য নিয়েও আশাবাদী প্রবীণ নেতা। তাঁর দাবি, ‘আগামী লোকসভা ভোটে কমপক্ষে ৩০০ আসনে জিতবে বিরোধী জোট। বিজেপিকে আর দেশের মানুষ চায় না।’ এনসিপিতে সাম্প্রতিক ভাঙন নিয়ে বলতে গিয়ে আরজেডি সুপ্রিমো বলেন, ‘শরদ পওয়ার দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন। অনেক চড়াই-উতরাইয়ের সাক্ষী। ফলে ভেঙ্গে পড়ার মতো কিছু হয়নি। রাজনীতি থেকে তাঁর অবসর নেওয়ার মতো সময় হয়নি।’

কার্তিক মাসের পুণ্যতিথিতে স্নান, শ্রী বিষ্ণুর কৃপায় খুলবে ভাগ্যের দুয়ার

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের