উর্দি পরে শ্রেণিকক্ষে হাজির পুলিশ সুপার, নিলেন খুদেদের ক্লাস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রতিদিনের মতোই স্কুল চলছিল। একের পর এক ক্লাস, পড়াশোনায় ব্যস্ত ছাত্রীরা। আচমকাই স্কুলে এসে পৌঁছলেন পুলিশ সুপার। তাঁকে দেখে প্রথমে খানিকটা চমকেই গিয়েছিল পড়ুয়ারা। ভেবেছিলেন, হয়তো কোনও সরকারি পরিদর্শন। কিন্তু পরের মুহূর্তেই বদলে গেল ছবিটা। পরিদর্শকের ভূমিকায় নয়, সোজা ক্লাসরুমে ঢুকে পড়ুয়াদের সঙ্গে বেঞ্চে বসলেন এসপি রাজেশ কুমার। কথা বললেন পড়াশোনা নিয়ে। তার পর উঠে গেলেন ব্ল্যাকবোর্ডের সামনে। হাতে তুলে নিলেন চক। শুরু হল একেবারে অন্য রকম ‘ক্লাস’।

বিহারের বগাহার ১০+২ কো-অপারেটিভ প্রজেক্ট গার্লস হাই স্কুলে এমনই দৃশ্য দেখা গেল। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা পুলিশকর্তাকে হঠাৎ শিক্ষকের ভূমিকায় দেখে উৎসাহিত হয়ে ওঠে ছাত্রীরা। ব্ল্যাকবোর্ডে পড়ানোর পাশাপাশি রাজেশ বুঝিয়ে দেন সময়ের গুরুত্ব, শৃঙ্খলা এবং নিয়মিত পরিশ্রমের প্রয়োজনীয়তা। জীবনে সফল হতে গেলে লক্ষ্য স্থির করে এগোতে হবে-পড়ুয়াদের সেই বার্তাই দেন তিনি। তাঁর পরামর্শ, পড়াশোনাকে কখনও বোঝা মনে করা উচিত নয়। বরং নিজের স্বপ্নপূরণের অন্যতম পথ হিসাবেই তাকে দেখতে হবে।

আরও পড়ুনঃ ‘সন্ত্রাসবাদ নিয়ে বিশ্বে দুমুখো নীতির কোনও স্থান নেই,’ নাম না করে পাকিস্তানকে কটাক্ষ মোদির

পুলিশ সুপারের কথায়, আজকের পরিশ্রমই আগামী দিনের ভাল ভবিষ্যতের ভিত তৈরি করবে। তাই সময়ের সঠিক ব্যবহার, নিয়মিত পড়াশোনা এবং শৃঙ্খলাকে জীবনের অংশ করে নেওয়ার পরামর্শ দেন তিনি। সাধারণত খাকি উর্দিতে যে পুলিশকর্তাকে দেখা যায় আইনশৃঙ্খলা সামলাতে, এ দিন সেই উর্দিতেই তাঁকে দেখা গেল ব্ল্যাকবোর্ডের সামনে। পুলিশের দায়িত্বের বাইরে গিয়ে পড়ুয়াদের জীবনে এগিয়ে চলার পাঠ দিয়ে গেলেন রাজেশ কুমার। আর সেই অন্য রকম ক্লাসই এখন বগাহার স্কুলে চর্চার বিষয়।

‘বিনামূল্যে মদ দিতেই হবে,’ আজব দাবিতে দোকানে ভাঙচুড় চালাল মাতালরা!

আফগানিস্তানের বিরুদ্ধে T-20 সিরিজে ফিরলেন বুমরাহ, ব্রাত্য হার্দিক

‘খুব শিগগিরই জঙ্গিরা তোমাকে খুন করবে’, হুমকি চিঠি কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানকে

নেপালের বিপর্যয়ে নিখোঁজ ‘প্রভুরা’, দিশেহারা হয়ে খুঁজে বেড়াচ্ছে পোষ্যরা, ভাইরাল ভিডিও

বোনকে নিয়ে পালানোর ‘সবক’, ৩৭ সেকেন্ডে ৮৩ বার ছুরির আঘাতে ভগ্নিপতিকে ফালাফালা করল শ্যালকরা

মমতাপন্থী তৃণমূল সাংসদ মহুয়াকে পুলিশি নিরাপত্তা দিতে নির্দেশ হাইকোর্টের

২ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সতর্ক থাকুন তিন রাশির জাতকরা, ‘ষড়ষ্টক যোগ’ ধ্বংসলীলা চালাবে

নোংরা-ঝুলভর্তি ঘরে তৈরি হচ্ছে বিস্কুট, ভদ্রেশ্বরে অভিযান চালিয়ে বেকারি সিল করল খাদ্য দফতর

পিছু ছাড়বে না, আজ রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় জারি কমলা সতর্কতা

তারেক রহমান কবে দিল্লি আসবেন? বড় ইঙ্গিত দিলেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী

‘অতীতে আটকে থাকলে…’, তারেক রহমানকে ‘রাজধর্ম’ স্মরণ করালেন দীনেশ ত্রিবেদী

বরখাস্ত হওয়ার ভয়ে আগেভাগেই ইস্তফা দিলেন পাকিস্তানের প্রধান নির্বাচক

স্কুলে নেই বেঞ্চ-ডেস্ক-শৌচাগার! সাপের ভয়ে কুঁড়েঘরে চলছে পড়াশোনা, কোথায় জানেন?

ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, এক ধাক্কায় মাসিক সাম্মানিক বাড়ল ২০০০ টাকা