দিল্লিতে ভয়াবহ নাশকতার ছক বানচাল, টুরিস্ট বাসে ২০০ কেজি বিস্ফোরক-সহ গ্রেফতার ২

বাসে করে ২০০ কেজি বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল দিল্লিতে। পারল না পুলিশের নাগাল এড়াতে। উত্তরপ্রদেশের বাগপত পুলিশ সম্প্রতি একটি বিশাল সাফল্য পেয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাসে করে ২০০ কেজি বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল দিল্লিতে। পারল না পুলিশের নাগাল এড়াতে। উত্তরপ্রদেশের বাগপত পুলিশ সম্প্রতি একটি বিশাল সাফল্য পেয়েছে। গোপণ অভিযান চালিয়ে বিপুল বিস্ফোরক-সহ বেসরকারি বাসটিকে আটক করল পুলিশ। সেখান থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করল বাগপত পুলিল। জানা গিয়েছে, বাসটি উত্তরপ্রদেশ থেকে দিল্লি যাচ্ছিল। বাসের মধ্যেই লুকানো ছিল ২০০ কেজি বিস্ফোরক। এই ঘটনায় পুলিশ দুই চোরাচালানকারীকেও গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে বাগপত জেলার খেকরা থানা এলাকায়। পুলিশ এক সংবাদদাতার কাছ থেকে খবর পেয়েছিল যে দিল্লিতে একটি বড় চালান নিয়ে যাওয়া হচ্ছে। এরপর, অভিযান শুরু করে। NH-709 B-তে একটি পর্যটক বাস থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশির সময়, বাসের সিট এবং বগির নীচ থেকে প্রায় ২০০ কেজি বিস্ফোরক খুঁজে পায় পুলিশ। তাৎক্ষণিকভাবে বাসটিকে জব্দ করে পুলিশ এবং ঘটনাস্থল থেকে দুই চোরাচালানকারীকে গ্রেফতার করে। তাঁদের মধ্যে একজন হাপুরের বাসিন্দা, নাম উজাইর এবং অন্যজন মিরাটের বাসিন্দা, নাম শাহনওয়াজ। সোমবার (২৫ আগস্ট) বাগপত পুলিশ একটি প্রেস নোট জারি করে এই তথ্য জানিয়েছে। পুলিশ এখনও ঘটনাটির তদন্ত করছে।

এত বিপুল পরিমাণে বিস্ফোরক কোথা থেকে আনা হয়েছিল এবং কাকে সরবরাহ করা হচ্ছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ। এবং বিস্ফোরকটি কোথায় ব্যবহার করার কথা ছিল তা খুঁজে বের করার চেষ্টা করছে। এই ঘটনায় পুলিশ জানিয়েছেন, এই বাসটি মুজাফফরনগরের চারথাওয়াল থেকে দিল্লি যাচ্ছিল। এত বিপুল পরিমাণে বিস্ফোরক পাওয়ার পর, পুলিশ সতর্ক হয়ে হয়ে গিয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে।

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার