এই মুহূর্তে

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, তার পরে অন্তরঙ্গ মুহুর্তের ভিডিও ভাইরাল, শ্রীঘরে ঠাঁই বজরং দলের নেতার

নিজস্ব প্রতিনিধি: বজরংবলী ছিলেন আজীবন ব্রহ্মচারী। কিন্তু এবার তাঁর নামে দলের নেতার বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ । এক মহিলা  অভিযোগ তুলেছেন  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতিনিয়ত ধর্ষণ করেছেন বজরং দলের এক  নেতা । সেইসঙ্গে তার অশ্লীল ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয় । এই ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত হলেন  বজরং দলের  প্রাক্তন জেলা সমন্বয়কারী দিলীপ সিং বজরঙ্গী । ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে কানপুর পুলিশ।

অতিরিক্ত ডিসিপি (দক্ষিণ) মহেশ কুমার বলেছেন যে , গত ৫ জানুয়ারি বজরঙ্গীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা । সেইসময় তাঁর তরফ থেকে বলা হয়েছে,  প্রথমে আমার সঙ্গে বন্ধুত্ব করেন  বজরঙ্গী। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বারবার হোটেলের মধ্যে ধর্ষণ করা হয়। শুধু তাই নয় অভিযুক্ত তার অশ্লীল ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে।  থানায় এই মর্মে অভিযোগ দায়ের হতেই পালিয়ে যান দিলীপ সিং বজরঙ্গী । অনেক তল্লাশির পর অবশেষে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ ।

পুলিশের তরফে জানান হয়েছে, ধর্ষণের অভিযোগ দায়ের হতেই থানায় এসে বেশ কয়েকজন  বজরং দলের কর্মী আত্মহত্যার চেষ্টা করেন। এরপরেই  সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আরেকটি এফআইআর দায়ের হয়। বর্তমানে ধর্ষণ কাণ্ডে জড়িত   দিলীপ সিংকে গ্রেফতার করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত ।

Published by:

Share Link:

More Releted News:

CBSC-র দশম শ্রেণীর ফলাফল প্রকাশ, কীভাবে জানবেন রেজাল্ট?

অর্থ পাচার মামলায় প্রিয়াঙ্কা গান্ধির স্বামী রবার্ট বঢরাকে তলব দিল্লির আদালতের

বিমানে পাশের আসনে বসা মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ভারতীয়

ফের পিছিয়ে গেল ডিএ সংক্রান্ত মামলার শুনানি, নতুন তারিখ দিল সুপ্রিম কোর্ট

বিনিয়োগকারীদের জন্য বড় চমক, প্রথমবার বোনাস শেয়ার দিচ্ছে LIC

গুগলের কোটি টাকার চাকরি ছেড়ে দুবাই, কেন এমন সিদ্ধান্ত নিলেন তনু পুরি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ