২০০ কেজি ওজন, চার ফুট লম্বা, ৮ লাখ দাম উঠল সুলতানের

Share:

নিজস্ব প্রতিনিধি:  কুরবানি ঈদ এলেই দেশের বিভিন্ন প্রান্তে বসে পশুর হাট। ছাগল, ভেড়া, মহিষ কেনাবেচা ঘিরে তৈরি হয় উৎসবের আবহ। তবে এই হাট শুধু ব্যবসার জায়গা নয়, এখানে ধরা পড়ে বহু আবেগঘন মুহূর্তও। বছরের পর বছর ধরে নিজের হাতে লালন করা পোষ্যকে বিক্রি করতে গিয়ে অনেক মালিকের চোখে জল ধরে রাখতে পারেন না। প্রতি বছরের মতো, বৃহস্পতিবার (২৮ মে) কুরবানি ঈদ (ঈদুল আজহা) উপলক্ষ্যে ইন্দোরের বাজারগুলিতে প্রচুর ভিড় দেখা গিয়েছে। সেখানেই বহু ছাগলের মধ্যে ‘সুলতান’ নামের একটি বিশাল ছাগল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সেটি সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে।

জানা গিয়েছে, সুলতান একটি পাঞ্জাবি বিতল জাতের ছাগল, যার ওজন ২০০ কেজির বেশি এবং উচ্চতা প্রায় ৪৮ ইঞ্চি। এই ছাগলের মালিক গুলজার কলোনির বাসিন্দা মঈন খানের। তিনি প্রায় এক বছর আগে পাঞ্জাব থেকে ২ দিনে প্রায় ১,০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাকে নিয়ে এসেছিলেন। তিনি জানিয়েছেন তাঁর এই পোষ্য সুলতান বিশেষ যত্ন পেত এবং তাকে পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করা হতো।   

 

View this post on Instagram

 

A post shared by Digiana News Network Private Limited (@digiananews)

কেমন ছিল সুলতানের জীবন?

মঈন খান জানিয়েছেন তাঁর পোষ্য সুলতানের দৈনিক খাদ্যতালিকায় ছিল ২ লিটার দুধ, ২৫০ গ্রাম শুকনো ফল এবং প্রায় ১০ কেজি পাতা। গ্রীষ্মের তাপ থেকে তাকে রক্ষা করার জন্য একটি কুলারের ব্যবস্থাও করা হয়েছিল। পান করার জন্য ঠান্ডা জল ও ঘোল দেওয়া হত তাঁকে। সুলতানকেও তার নিজস্ব একটি আলাদা ঘরও দেওয়া হয়েছিল।  

বিক্রির আগে ছাগলটিকে দেখতে বহু লোক এসেছিল। বেশ কয়েকজন ক্রেতা সুলতানকে কিনতে   চড়া দাম দেওয়ার প্রস্তাব  দিয়েছিলেন। একজন  ক্রেতা ৮ লক্ষ টাকাও দিতে চেয়েছিলেন।  বাদামী  ছাপযুক্ত ছাগলটি তার বিশাল আকার ও আকর্ষণীয় চেহারার জন্য পরিচিত ছিল। তাকে এক ঝলক দেখার জন্য ইন্দোরের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন গুলজার কলোনিতে আসত। 

 

দীর্ঘ জেরার পর গ্রেফতার ত্বিশা শর্মার শাশুড়ি

‘আলবিদা’, ইস্তফা দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

জটিল অস্ত্রোপচারে ফুসফুস থেকে এলইডি বাল্‌ব বের করে ৯ মাসের শিশুকে নতুন জীবন দিলেন চিকি‍ৎসকরা

কানাডায় ছুরি দিয়ে কুপিয়ে নৃশংস খুন ভারতীয় ছাত্রীকে, গুজরাতের বাড়িতে শোকের ছায়া

নাগেরবাজারে গাড়ির সঙ্গে বাইকের ধাক্কা, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত এক

‘আপনার সন্তান সমকামী হলে কী করবেন?’ ইনফ্লুয়েন্সারের প্রশ্ন শুনে যা বললেন পুলিশকর্মী…

নিমতায় বিক্ষোভের মুখে সৌগত রায়, তৃণমূল সাংসদের গাড়ি লক্ষ্য করে ডিম ছুড়ল জনতা

রেনেকে দত্তক নিতেই সুস্মিতা সেনের ম্যানেজার পালিয়ে যান, কেন জানেন?

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের মহিলাদের দল ঘোষণা, নেতৃত্বে কে?

লক্ষ্মীবারেই খুলে গেল ‘‌অন্নপূর্ণা যোজনার’‌ পোর্টাল, প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার মায়াপুরে শুভেন্দু, গোশালায় দিলেন বিশেষ পুজো

২০০ কেজি ওজন, চার ফুট লম্বা, ৮ লাখ দাম উঠল সুলতানের

‘মায়াপুর ইসকনের আরও উন্নয়ন করতে চাই’, পুজো দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

সচিবদের পারফরম্যান্সের উপরই নির্ভর করবে ভবিষ্যৎ, আনুগত্যে অনীহা মুখ্যমন্ত্রীর