ছত্তীসগঢ়ে ভয়াবহ দুর্ঘটনা, দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বাসের ধাক্কায় মৃত ৩

Share:

নিজসশ প্রতিনিধিঃ সোমবার সকালে ভয়াবহ দুর্ঘটনা ছত্তীসগঢ়ে। বালোদাবাজার জেলায় বিলাসপুর-রায়পুর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারল যাত্রিবাহী বেসরকারি বাস। মৃত্যু হয়েছে তিন জনের। আহত হয়েছেন ৮-১০ জন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসটি অম্বিকাপুর থেকে রায়পুরের দিকে যাচ্ছিল। বাসে ছিলেন মোট ২২ জন যাত্রী। সোমবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ বিলাসপুর-রায়পুর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। রাস্তার মাঝখানে খারাপ হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে বাসটি। সংঘর্ষের অভিঘাতে বাসের যাত্রীরা ছিটকে পড়েন বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, যান্ত্রিক ত্রুটির কারণে ট্রাকটি মাঝরাস্তায় বিকল হয়ে পড়েছিল। এর পর ট্রাকের চালক সেটিকে রাস্তার ধারে দাঁড় করিয়ে রাখেন। সেই সময়ই ওই পথ দিয়ে যাওয়ার সময় ট্রাকটির সঙ্গে বাসের সংঘর্ষ হয়। তবে ঠিক কী কারণে বাসের চালক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে দেখতে পাননি, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুনঃ দুর্ঘটনার কবলে রাহুল গান্ধির কনভয়, অল্পের জন্য প্রাণে বাঁচলেন কংগ্রেস সাংসদ

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। উদ্ধারকাজ শুরু করা হয়। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

‘শূন্য হাতে ফেরাতে হবে মমতাকে,’ দলীয় কর্মীদের টার্গেট বেঁধে দিলেন শুভেন্দু

জ্ঞানেশের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলার শুনানি চলতি সপ্তাহে, মমতাকে জানাল সুপ্রিম কোর্ট

কবে থেকে শুরু WPL, দিনক্ষণ ঘোষণা করল BCCI

দীর্ঘ ৭ ঘন্টা নিখোঁজ, সন্ধান পেতেই শাবককে জড়িয়ে ধরল মা হাতি, ভাইরাল ভিডিও

কীর্তনের তালে ‘রাধে রাধে’ বলে দুহাত তুলে নাচলেন অনুষ্কা, সঙ্গ দিলেন বিরাট

অমিত শাহকে নিয়ে কুরুচিকর মন্তব্য, মানহানির মামলায় বেকসুর খালাস রাহুল

দিল্লিতে অমিত শাহের অফিসে আগুন, ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন

শ্বশুরের মৃত্যুর শোক সইতে পারেনি, কাঁদতে কাঁদতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন পুত্রবধূ

দুর্ঘটনার কবলে রাহুল গান্ধির কনভয়, অল্পের জন্য প্রাণে বাঁচলেন কংগ্রেস সাংসদ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০-তেও নেই ঈশান, আরও একবার সুযোগ পাবেন বৈভব?

রেকর্ড ভোটে জিতে ব্রাজিলের প্রেসিডেন্ট পদে নির্বাচিত ট্রাম্পের কট্টর সমালোচক লুলা

চোরবাগানে পদপিষ্ট কাণ্ডে শিল্পী সুশান্ত পালকে তলব করল লালবাজার

খাইবার পাখতুনখোয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ! খতম ৬ জঙ্গি, নিহত ২ পাকিস্তানি সেনা

বিসর্জনের শোভাযাত্রায় বেপরোয়া গাড়ির তাণ্ডব, তিন কিশোরী-সহ মৃত ৪